রেসিপি: মচমচে চিকেন পাকোড়া

লাইফস্টাইল ডেস্ক
০৫ মে ২০২০, ১৭:৩০আপডেট : ০৫ মে ২০২০, ১৭:৩০
image

ইফতারে বানিয়ে ফেলতে পারেন মচমচে চিকেন পাকোড়া। এটি বানানো যেমন সহজ, খেতেও তেমনি সুস্বাদু। জেনে নিন রেসিপি।  

রেসিপি: মচমচে চিকেন পাকোড়া
উপকরণ
মাংসের টুকরা- ২৫০ গ্রাম (হাড় ছাড়া)
রসুন বাটা- ৩/৪ চা চামচ
আদা বাটা- ৩/৪ চা চামচ
হলুদ গুঁড়া- ১/৪ চা চামচ
মরিচ গুঁড়া- ১ চা চামচ
ভাজা জিরার গুঁড়া- ৩/৪ চা চামচ
গরম মসলা গুঁড়া- আধা চা চামচ
কাঁচা মরিচ- ২টি (কুচি)
কারি পাতা- কয়েকটি (কুচি)  
ধনেপাতা- ১ টেবিল চামচ (কুচি)
পেঁয়াজ- ১টি (স্লাইস)
ডিম- ১টি (সাদা অংশ)
চালের আটা- ১ টেবিল চামচ
বেসন- ২ টেবিল চামচ
লেবু- ১টি
লবণ- স্বাদ মতো
তেল- ভাজার জন্য
প্রস্তুত প্রণালি
মুরগির মাংস ছোট ছোট টুকরা করে কেটে নিন। চালের আটা, বেসন ও তেল বাদে বাকি সব উপকরণ দিয়ে মেখে নিন মুরগির মাংস। ঢেকে রেখে দিন ৫ মিনিটের জন্য। প্যানে তেল গরম করুন। এবার চালের আটা ও বেসন মিশিয়ে নিন মুরগির মাংসের মিশ্রণে। যদি অতিরিক্ত শুকনা হয়ে যায় তবে সামান্য পানি মেশান। গরম তেলে ভেজে নিন ভালো করে। পরিবেশন করুন টমেটো সস দিয়ে।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রোহিঙ্গা সংকট কি যে তিমিরে ছিল, সেই তিমিরেই থাকবে?  
রোহিঙ্গা সংকট কি যে তিমিরে ছিল, সেই তিমিরেই থাকবে?  
বগুড়ায় ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪
বগুড়ায় ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪
রাষ্ট্রপতি মনোনয়নসহ তিন ইস্যুতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক আজ
রাষ্ট্রপতি মনোনয়নসহ তিন ইস্যুতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক আজ
খুলনা সিটির দুই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ
খুলনা সিটির দুই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ
সর্বাধিক পঠিত
রাশেদ খাঁনকে দুইবার কল দিয়ে নাসীরুদ্দীন বললেন ‘সব ফাঁস করে দেবো’
রাশেদ খাঁনকে দুইবার কল দিয়ে নাসীরুদ্দীন বললেন ‘সব ফাঁস করে দেবো’
ভিয়েতনামে বাংলাদেশিদের প্রতি দূতাবাসের সতর্কতা
ভিয়েতনামে বাংলাদেশিদের প্রতি দূতাবাসের সতর্কতা
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ও শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে যা জানালো ভারত
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ও শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে যা জানালো ভারত
আসিয়ান কাপে জায়গা না পেয়ে টনক নড়েছে বাফুফের, যোগাযোগ শুরু
আসিয়ান কাপে জায়গা না পেয়ে টনক নড়েছে বাফুফের, যোগাযোগ শুরু
পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিলেন নাহিদ ইসলাম  
পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিলেন নাহিদ ইসলাম