ঈদ রেসিপি

শাহি কিমা

রিফাত ফাতেমা অন্তী
২২ মে ২০২০, ১৬:৩৭আপডেট : ২৩ মে ২০২০, ২১:২৯
image

পোলাও অথবা পরোটার সঙ্গে খেতে খুবই সুস্বাদু শাহি কিমা। ঈদ উপলক্ষে রেঁধে ফেলতে পারেন মজাদার এই রান্না। জেনে নিন রেসিপি।  

শাহি কিমা
উপকরণ
কিমা- ৫০০ গ্রাম
পেঁয়াজ কুচি- ১ কাপ
টমেটো কুচি- ১ কাপ
আস্ত জিরা- আধা চা চামচ
হলুদ গুঁড়া- ১ চা চামচ
মরিচ গুঁড়া- দেড় চা চামচ
ধনে গুঁড়া- আধা চা চামচ
টালা জিরা গুঁড়া- ১ চা চামচ
আদা বাটা- ১ চা চামচ
রসুন বাটা- আধা চা চামচ
তরল দুধ- ১ কাপ
ক্রিম- ২ টেবিল চামচ
ঘি- ৪ টেবিল চামচ
গরম মসলা গুঁড়া- ১ চা চামচ
শুকনা মরিচ- ২/৩টি
কাঁচা মরিচ- কয়েকটি
লবণ- স্বাদ মতো
প্রস্তুত প্রণালি
প্যানে ঘি দিয়ে আস্ত জিরা আর শুকনো মরিচের ফোঁড়ন দিন। পেঁয়াজ দিয়ে ভালো করে ভাজুন। পেঁয়াজ হালকা লাল হয়ে গেলে তাতে একে একে আদা, রসুন বাটা, টমেটো কুচি দিয়ে কষিয়ে কিমা দিয়ে দিন। অল্প অল্প পানি দিয়ে কিমা আধা সেদ্ধ করুন। হলুদ, মরিচ, ধনিয়া, জিরার গুঁড়া ও লবণ দিয়ে দিন। ভালো করে কষিয়ে তরল দুধের সাথে ভালো করে ক্রিম মিক্স করে দিয়ে দিন। মাঝারি আঁচে ২০ মিনিট রান্না করুন। কাঁচা মরিচ আর গরম মসলা গুঁড়া দিয়ে আরও পাঁচ মিনিট ঢেকে রেখে  নামিয়ে নিন।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক