খুলতে পারছেন না বয়ামের ঢাকনা?

লাইফস্টাইল ডেস্ক
২৯ মে ২০২০, ১৬:১০আপডেট : ২৯ মে ২০২০, ১৬:১০
image

আচারসহ প্রয়োজনীয় বিভিন্ন খাদ্যদ্রব্য রাখার জন্য কাচের বয়াম বহুল ব্যবহৃত। তবে এ ধরনের বয়াম বেশ কিছুদিন পর খুলতে গেলে প্রায়ই পড়তে হয় বিড়ম্বনায়। শক্ত হয়ে এঁটে থাকা ঢাকনা খুলতে পারেন কয়েকটি পদ্ধতি মেনে।

ছবি- ইন্টারনেট

  • খালি হাতে চেষ্টা করবেন না, হাত ভেজা থাকলে তো একেবারেই নয়। মোটা কাপড়, রাবার গ্লাভস বা গামছা হাতে মুড়িয়ে চেষ্টা করুন।
  • পানি গরম করে একটি পাত্রে ঢেলে নিন, তবে ফুটন্ত পানি যেন না হয়। অতিরিক্ত গরম হলে কাচের বয়াম ফেটে যেতে পারে। গরম পানিতে বয়াম উল্টো করে ডুবিয়ে দিন। কয়েক মিনিট পর কাপড়ের সাহায্যে ধরে ঢাকনা খুলে ফেলুন।
  • হেয়ার ড্রায়ার ধরে রাখুন ঢাকনা বরাবর। এক মিনিট পর রাবাবের গ্লাভস পরে খুলে ফেলুন।

হেয়ার ড্রায়ারের সাহায্যে খুলুন ঢাকনা। ছবি- ইন্টারনেট

  • যদি ঢাকনা চওড়া হয় তবে একটি রবার ব্যান্ড লাগিয়ে নিন ঢাকনার উপর। এটা ধরে চাপ দিয়ে ঢাকনা ঘোরান। প্রয়োজনে আরও একটি রবার ব্যান্ড ব্যবহার করুন।
  • বয়ামের নিচে হাত দিয়ে বা চামচ দিয়ে আস্তে করে আঘাত করুন। এতেও অনেক সময় সহজে খুলে আসে ঢাকনা।
  • মাখন লাগানোর ছুরি সাবধানে ঢাকনা এবং বয়ামের মাঝখানে  স্লাইড করে ঢুকিয়ে একটু মচকে নিন।  এটি সাবধানে করতে হবে যেন বয়ামের ক্ষতি না হয়।

তথ্য: এনডিটিভি 

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি বোর্ড নিয়ে দ্বন্দ্ব চরমে: ভাঙচুর ও দখলের পাল্টাপাল্টি অভিযোগ 
গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি বোর্ড নিয়ে দ্বন্দ্ব চরমে: ভাঙচুর ও দখলের পাল্টাপাল্টি অভিযোগ 
জুলাই সনদের আলোকে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান হাসনাত আবদুল্লাহর 
জুলাই সনদের আলোকে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান হাসনাত আবদুল্লাহর 
‘ককরোচরা’ কি এবার রাজনৈতিক দল তৈরি করছে?
‘ককরোচরা’ কি এবার রাজনৈতিক দল তৈরি করছে?
সাব-রেজিস্ট্রি অফিসে অস্ত্র হাতে মহড়া, অবশেষে ধরা মাসুদ
সাব-রেজিস্ট্রি অফিসে অস্ত্র হাতে মহড়া, অবশেষে ধরা মাসুদ
সর্বাধিক পঠিত
রান্নার সময় মাংস কেন সবুজ হলো, নতুন কারণ জানালেন বিশেষজ্ঞ
রান্নার সময় মাংস কেন সবুজ হলো, নতুন কারণ জানালেন বিশেষজ্ঞ
একটি পুরো দেশের চেয়েও বড় বিশ্বের এই বৃহত্তম বিমানবন্দর
একটি পুরো দেশের চেয়েও বড় বিশ্বের এই বৃহত্তম বিমানবন্দর
রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা হলে করণীয় কী জানালেন আইনমন্ত্রী 
রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা হলে করণীয় কী জানালেন আইনমন্ত্রী 
পদত্যাগ করে শিক্ষার্থীদের উদ্দেশে যা বললেন ভারতের শিক্ষামন্ত্রী
পদত্যাগ করে শিক্ষার্থীদের উদ্দেশে যা বললেন ভারতের শিক্ষামন্ত্রী
মোদির এক ভিডিও ভেঙে দিলো ইনস্টাগ্রামের সব রেকর্ড
মোদির এক ভিডিও ভেঙে দিলো ইনস্টাগ্রামের সব রেকর্ড