চুল রঙ করার ৫ প্রাকৃতিক উপায়

আনিকা আলম
২৩ জুন ২০২০, ১২:১৫ আপডেট : ২৩ জুন ২০২০, ১৩:২৭
image

বেশ কয়েক মাস ধরেই পার্লারে যাওয়া রয়েছে বন্ধ। প্রয়োজনীয় হেয়ার কাট তাই অনেকে করে নিচ্ছেন বাসাতেই। বাসায় বসে কিন্তু চুল রঙও করে নিতে পারেন। কিছু প্রাকৃতিক উপাদান চুলে নিয়ে আসবে চমৎকার রঙের ঝলক। এগুলো ব্যবহারে নেই কোনও পার্শ্বপ্রতিক্রিয়ার ভয়। জেনে নিন কোন কোন উপাদানের সাহায্যে প্রাকৃতিক রঙ আনতে পারবেন চুলে।

চুল রঙ করার ৫ প্রাকৃতিক উপায় বিটরুট
চুলে লালচে রঙের ঝলক আনতে চাইলে ব্যবহার করতে পারেন বিটরুট। এক কাপ বিটরুটের রস ও এক কাপ গাজরের রস একটি স্প্রে বোতলে নিয়ে স্প্রে করুন চুলে। শাওয়ার ক্যাপ দিয়ে চুল ঢেকে রাখুন ৩ ঘণ্টা। ঠাণ্ডা পানি দিয়ে চুল ধুয়ে নিন।
লেবু
লেবুর রসের সঙ্গে সামান্য পানি মিশিয়ে চুলে লাগান। শাওয়ার ক্যাপ পরে রোদে থাকুন ১ ঘণ্টা। ধুয়ে ফেলুন পানি দিয়ে। এটি চুলে সোনালি রঙের আভা নিয়ে আসবে।

চুল রঙ করার ৫ প্রাকৃতিক উপায়
কফি
চুলে গাঢ় বাদামি রঙ আনতে কফি ব্যবহার করতে পারেন। কড়া ব্ল্যাক কফি লিকার নিয়ে নিন একটি স্প্রে বোতলে। লিভ-ইন হেয়ার কন্ডিশনার মেশান খানিকটা। মিশ্রণটি চুলে এক ঘণ্টা লাগিয়ে রেখে নরমাল পানি দিয়ে ধুয়ে ফেলুন।
চা
চায়ে থাকা ট্যানিক অ্যাসিড চুল কালো করে। ৫ টেবিল চামচ চা পাতা ১ কাপ পানিতে ফুটিয়ে নিন। লিকার ঠাণ্ডা হলে চুলে লাগান। ৩০ মিনিট পর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। 

মেহেদি 
মেহেদির গুঁড়া সারারাত ভিজিয়ে রাখুন চায়ের লিকারে। পরদিন লেবুর রস মিশিয়ে চুলে লাগান। ১ ঘণ্টা পর ধুয়ে ফেলুন চুল। 

/এনএ/
সম্পর্কিত
বয়সের ছাপ পড়া ত্বকের যত্নে যা করবেন
রাত জেগে চোখে ক্লান্তির ছাপ? কতটা কার্যকর আই প্যাচ
পূজার ভারী মেকআপ তুলতে কী শুধু ফেসওয়াশই যথেষ্ট?
সর্বশেষ খবর
‘স্বেচ্ছাসেবক দলের কয়েকজনকে নিয়ে নিউজ করায়’ সাংবাদিকের ওপর হামলা 
‘স্বেচ্ছাসেবক দলের কয়েকজনকে নিয়ে নিউজ করায়’ সাংবাদিকের ওপর হামলা 
নদী পার করার কথা বলে নৌকায় তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৩
নদী পার করার কথা বলে নৌকায় তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৩
দেশ গড়তে মুসলিম-হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
দেশ গড়তে মুসলিম-হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
প্রশাসনের সহযোগিতায় প্রবাসী ছেলের ঘরে ঠাঁই হলো ৮৫ বছরের বৃদ্ধা মায়ের
প্রশাসনের সহযোগিতায় প্রবাসী ছেলের ঘরে ঠাঁই হলো ৮৫ বছরের বৃদ্ধা মায়ের
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত