ঈদ আয়োজন

বানিয়ে ফেলুন শাহি টুকরা

লাইফস্টাইল ডেস্ক
২৯ জুলাই ২০২০, ২২:০০আপডেট : ২৯ জুলাই ২০২০, ২২:০৭

ঈদের মেন্যুতে মিষ্টি খাবার রাখা হয় কমবেশি সবারই। যেহেতু এই ঈদে কাজ থাকে বেশি, সেহেতু চটজলদি বানানো যায় এমন আইটেম বেছে নেওয়াই ভালো। সহজে বানিয়ে ফেলা যায় এমন ডেসার্টের মধ্যে অন্যতম হচ্ছে শাহি টুকরা। জেনে নিন কীভাবে বানাবেন।

বানিয়ে ফেলুন শাহি টুকরা উপকরণ
পাউরুটি- ৫ টুকরা
তরল দুধ- আধা লিটার ও আধা কাপ
জাফরান- ১/৪ চা চামচ
ঘি- প্রয়োজন মতো
কাঠবাদাম কুচি- ২ টেবিল চামচ
কাজুবাদাম কুচি- ২ টেবিল চামচ
কনডেন্সড মিল্ক- আধা কাপ
এলাচের গুঁড়া- ১ চিমটি
সিরা তৈরির উপকরণ
পানি- ১ কাপ
চিনি- আধা কাপ    
প্রস্তুত প্রণালি
পাউরুটির চারপাশের শক্ত অংশ ছুরি দিয়ে কেটে ফেলুন। মাঝখান থেকে তিন কোণা করে কাটুন পাউরুটি। আধা কাপ কুসুম গরম দুধে জাফরান মিশিয়ে রেখে দিন।
প্যানে ঘি দিন। ঘি গরম হলে দুই ধরনের বাদাম কুচি সামান্য ভেজে উঠিয়ে রাখুন। আধা লিটার তরল দুধ দিয়ে দিন চুলায়। মিডিয়াম আঁচে জ্বাল করে একটু ঘন করে নিন দুধ। নাড়তে হবে যেন সর পড়ে না যায়। ভেজে রাখা বাদাম ও কনডেন্সড মিল্ক দিয়ে দিন। নেড়েচেড়ে মিশিয়ে জাফরান মিশ্রিত দুধ দিয়ে দিন। চুলার আঁচ মিডিয়াম করে দিয়ে ৫ থেকে ৬ মিনিট জ্বাল করুন। ঘন হয়ে গেলে এলাচের গুঁড়া দিয়ে নামিয়ে নিন। খুব বেশি ঘন করবেন না। কারণ ঠাণ্ডা হলে এমনিতেই কিছুটা ঘন হয়ে যাবে মিশ্রণটি।
সিরা তৈরির উপকরণ একসঙ্গে মিশিয়ে মিডিয়াম আঁচে কয়েক মিনিট জ্বাল করে নামিয়ে নিন। পাউরুটির টুকরাগুলো ঘি গরম করে ভেজে চিনির সিরায় ডুবিয়ে নিন। সিরা থেকে উঠিয়ে সার্ভিং ডিশে সাজিয়ে উপরে ঢেলে দিন দুধের মিশ্রণ। রুম টেম্পারেচারে আসার পর নরমাল ফ্রিজে ঘণ্টাখানেক রেখে তারপর পরিবেশন করুন মজাদার শাহি টুকরা।       

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম