কত দিন পরপর পরিষ্কার করবেন ফ্রিজার?

লাইফস্টাইল ডেস্ক
৩০ জুলাই ২০২০, ১৫:৫৫ আপডেট : ৩০ জুলাই ২০২০, ১৬:০২
image

কোরবানির ঈদে ডিপ ফ্রিজ বা ফ্রিজার ব্যবহার করা হয় বেশি। ঈদের আর বাকি একদিন। কোরবানির পশুর মাংস রাখার জন্য ফ্রিজার প্রস্তুত কিনা সেটা এখনই পরখ করে নিন। কত দিন পরপর ফ্রিজার পরিষ্কার করা উচিত এবং কীভাবে পরিষ্কার করবেন- জেনে নিন সেটা।

কত দিন পরপর পরিষ্কার করবেন ফ্রিজার?
দুই থেকে তিন মাস পর পর ফ্রিজার পরিষ্কার করা উচিত। যদি মনে করেন এর মধ্যে পরিষ্কার করা হয়নি ফ্রিজারটি, তবে ঈদের আগেই পরিষ্কার করে নিন।

  • ফ্রিজারের প্লাগ খুলে নিন প্রথমেই।
  • ভেতরে থাকা খাবারের প্যাকেট ও বক্স বের করুন। অনেকদিনের জমে থাকা খাবার ফেলে দিন।
  • বাকিগুলো একটি বড় পাত্রে রেখে পাত্রটি ঢেকে রাখুন।
  • ফ্রিজারের দরকার খুলে রাখুন বরফ না গলা পর্যন্ত। তাড়াতাড়ি গলাতে চাইলে হেয়ার ড্রায়ারের লো হিট ব্যবহার করতে পারেন। গরম পানির একটি পাত্র ভেতরে বসিয়ে দরজা আটকে দিলেও তাড়াতাড়ি গলে যাবে বরফ।
  • বরফ গলে গেলে ড্রেনেজ টিউব খুলে পরিষ্কার করে নিন।
  • ফ্রিজারের ভেতরের অংশ পরিষ্কার করার জন্য সমপরিমাণ সাদা ভিনেগার ও কুসুম গরম পানি মিশিয়ে নিন। নরম কাপড় এই দ্রবণে ভিজিয়ে ভেতরের অংশ মুছে নিন।
  • কুসুম গরম পানির সঙ্গে বেকিং সোডা মিশিয়েও মুছে নিতে পারে ফ্রিজারের ভেতর।
  • ভেতরে র‍্যাক থাকে সেটা আলাদা করে পরিষ্কার করে নিন।
  • সুতির শুকনা কাপড় দিয়ে মুছে ফ্রিজারের দরজা কিছুক্ষণ খুলে রাখুন।
  • ফ্রিজারে রাখা খাবার সাজিয়ে রাখুন। কাঁচা খাবার ও রান্না করা খাবার আলাদা পাশে রাখবেন।
  • ফ্রিজে যেন দুর্গন্ধ না হয় সেজন্য একটি বাটিতে বেকিং সোডা নিয়ে রেখে দিন। দুই মাস পর সেটা বদলে দেবেন।
/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পাথরের বদলে ইট-বালু দিয়ে ১২ কোটি টাকায় মহাসড়ক সংস্কার
পাথরের বদলে ইট-বালু দিয়ে ১২ কোটি টাকায় মহাসড়ক সংস্কার
আদালত থেকে আসামির পলায়ন: পুলিশ কনস্টেবল সাময়িক বরখাস্ত, তদন্তে কমিটি
আদালত থেকে আসামির পলায়ন: পুলিশ কনস্টেবল সাময়িক বরখাস্ত, তদন্তে কমিটি
ট্রাফিক আইন লঙ্ঘনে রাজধানীতে একদিনে ২৫৮৩ মামলা
ট্রাফিক আইন লঙ্ঘনে রাজধানীতে একদিনে ২৫৮৩ মামলা
এবার ক্যাম্পাসের বাইরে আন্দোলন, প্রধানমন্ত্রীকে যে অনুরোধ চুয়েট শিক্ষার্থীদের
এবার ক্যাম্পাসের বাইরে আন্দোলন, প্রধানমন্ত্রীকে যে অনুরোধ চুয়েট শিক্ষার্থীদের
সর্বাধিক পঠিত
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান