লবঙ্গের যত গুণ

লাইফস্টাইল ডেস্ক
২৫ আগস্ট ২০২০, ১৮:১৪আপডেট : ২৫ আগস্ট ২০২০, ১৮:১৬

ঠাণ্ডা লাগা বা গলা খুসখুস করার অস্বস্তি থেকে মুক্তি পেতে একটি লবঙ্গ মুখে পুরে দিলেই হয়। রান্নাতে তো এর ব্যবহার রয়েছেই। নানা ধরনের রোগ নিরাময়েও লবঙ্গের জুড়ি মেলা ভার।  লবঙ্গের যত গুণ

  • ম্যাঙ্গানিজের উৎকৃষ্ট উৎস লবঙ্গ। এক চা চামচ (৫ গ্রাম) লবঙ্গে পাওয়া যায় কার্বোহাইড্রেট, ফাইবার, ভিটামিন কে ও ম্যাঙ্গানিজ। মস্তিষ্কের বিভিন্ন কাজকর্ম সুষ্ঠু রাখতে ও হাড় শক্ত করতে ম্যাঙ্গানিজ খুব জরুরি।
  • সর্দি-কাশি, সাইনাসের ব্যথায় লবঙ্গ তেল ম্যাসাজ করলে উপকার মেলে। এর অ্যান্টি-ব্যাকটিরিয়াল ও অ্যান্টি-ইনফ্ল্যামেটরি গুণের জন্যই দাঁতের ব্যথায়ও এটি খুব উপকারী। নিয়মিত লবঙ্গ দেওয়া মাউথ ওয়াশ ব্যবহার করলে মাড়ি সুস্থ থাকে।
  • লবঙ্গে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট থাকে, যা ফ্রি র‍্যাডিকেলস কমাতে সাহায্য করে। লবঙ্গের একটি উপাদান হল ইউজেনল, যা প্রাকৃতিক অ্যান্টি-অক্সিডেন্ট হিসেবে কাজ করে।
  • পাকস্থলী ভালো রাখে লবঙ্গ।
  • লবঙ্গের উপাদান হাড়ের জোর ও বোন ডেনসিটি বাড়াতে সাহায্য করে।

জেনে নিন

  • লবঙ্গ-চা পান করতে পারেন। পানিতে ফুটিয়েও পান করতে পারেন পানি।
  • লবঙ্গ চিবিয়ে খেতে পারেন।
  • তবে অতিরিক্ত খেতে যাবেন না। নানা ধরনের শারীরিক সমস্যাও দেখা দিতে পারে প্রয়োজনের অতিরিক্ত লবঙ্গ খেলে।

তথ্য- সানন্দা  

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম