বিষণ্নতা দূর করতে কলা!

লাইফস্টাইল ডেস্ক
২৩ ডিসেম্বর ২০১৫, ১৩:২৪আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৫, ১৩:২৫

ভীষণ মন খারাপ? হতাশ লাগছে? সারাক্ষণই এমন বিষণ্নতায় ভোগেন আপনি? চিকিৎসকের শরণাপন্ন হতেও হচ্ছে? একবার নিজে চেষ্টা করে দেখুন না এই বিষণ্নতা দূর করা যায় কিনা!

বিষণ্নতা দূরের জন্য আপনার প্রয়োজ়ন খাদ্য তালিকায় পরিবর্তন। এর আগে অনেক গবেষণায় দেখা গেছে বিষণ্নতা দূর করতে মেয়েরা খায়, আর ছেলেরা আড্ডা দেয়। ছেলে-মেয়ে যেই হন না কেনও আপনাকে খেতে হবে। আপনার খাদ্য তালিকায় একটু পরিবর্তন এনেই দূর করতে হবে বিষণ্নতা।

বললেই অবাক হবেন যে আপনার খাদ্য তালিকায় যোগ করতে হবে কলা। পাকা কলা। প্রতিদিন নিয়ম করে কলা খেলে আপনার বিষণ্নতা পালিয়ে যাবে এটি নিশ্চিত। গবেষকরা দাবি করেছেন, কলায় প্রচুর পরিমাণে ট্রিপ্টোফ্যান রয়েছে, যা বিষণ্নতা দূর করতে সহায়ক ভূমিকা পালন করে।

এছাড়া কলার ভিটামিন বি৬ উপাদান সুনিদ্রায় সহায়ক। আর কলায় থাকা ম্যাগনেসিয়াম মাংসপেশীকে শিথিলে ভূমিকা রাখে। শান্তির ঘুম আর সুস্থ শরীর আপনার মনকেও শান্ত ও উৎফুল্ল রাখবে।

আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় না বললেই নয়, মেজাজ খিটমিটে হওয়ার আরেকটি উপসর্গ হচ্ছে হজমে গণ্ডগোল। কলা সেটিও দূর করে।

প্রতিদিন সকালে দুটো কলা অনায়াসে আপনার তাবত সংকট কাটিয়ে দেবে। যারা মুটিয়ে যাওয়ার ভয়ে কলা খেতে চাননা। তারা অন্য শর্করার পরিমাণ একটু কমিয়ে কলা খেতে পারেন।

নিচে প্রতি ১০০ গ্রাম কলার উপাদান দেওয়া হলো-

পানি------------------ ৭০.১%

প্রোটিন------------------ ১.২%

ফ্যাট/চর্বি---------------- ০.৩%

খনিজ লবণ--------------- ০.৮%

আঁশ-------------------- ০.৪%

শর্করা------------------- ৭.২%

মোট----------------------- ১০০%।

খনিজ লবণ এবং ভিটামিন

ক্যালসিয়াম----------------------- ৮৫ মি.গ্রা.

ফসফরাস------------------------ ৫০ মি.গ্রা.

আয়রন--------------------- ০.৬ মি.গ্রা.

ভিটামিন সি…অল্প পরিমাণে

ভিটামিন বি কমপ্লেক্স----- ৮ মি.গ্রা.

মোট ক্যালরি----------------------- ১১৬।

/এফএএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম