টক-মিষ্টি বেগুন রান্না

লাইফস্টাইল ডেস্ক
০৪ সেপ্টেম্বর ২০২০, ১৯:০০আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২০, ১৯:০০

স্বাদে পরিবর্তন নিয়ে আসতে রান্না করে ফেলতে পারেন টক-মিষ্টি বেগুন রান্না। চাটনির মতো তৈরি করা এই আইটেমটি ভাত কিংবা রুটির সঙ্গে খেতে ভীষণ সুস্বাদু। জেনে নিন রেসিপি।

টক-মিষ্টি বেগুন রান্না

উপকরণ
বেগুন- ৬-৭টি (ছোট)
তেল- ৩ টেবিল চামচ
মেথি- ১/৪ চা চামচ
সরিষা- ১/৪ চা চামচ
জিরা- আধা চা চামচ
এলাচ- ৩ টুকরা
পেঁয়াজ- ২টি (স্লাইস)
পাকা টমেটো- ২টি (স্লাইস)
আদা-রসুন বাটা- ১ টেবিল চামচ
মরিচ গুঁড়া- স্বাদ মতো
ধনিয়া গুঁড়া- ২ চা চামচ
হলুদ গুঁড়া- ১ চা চামচ
লবণ- স্বাদ মতো
গরম মসলা গুঁড়া- ১ চা চামচ
তেঁতুল পেস্ট- ২ টেবিল চামচ
গুড়- ১ টেবিল চামচ
ধনেপাতা- প্রয়োজন মতো
প্রস্তুত প্রণালি
প্রেসার কুকারে তেল গরম করে মেথি, সরিষা, এলাচ, পেঁয়াজ ও জিরা দিন। পেঁয়াজ নরম হয়া পর্যন্ত ভাজুন। টমেটো ও আদা-রসুন বাটা দিয়ে কয়েক মিনিট নাড়ুন। গুঁড়া মসলা, লবণ ও গুড় দিয়ে দিন। তেঁতুল পেস্ট দিয়ে কয়েক মিনিট নেড়ে ছোট করে কাটা বেগুনের টুকরা ও আধা কাপ পানি দিয়ে দিন। প্রেসার কুকার আটকে মাঝারি আঁচে দুটো সিটি তুলুন। নামিয়ে বেগুনের মিশ্রণ একটি প্যানে নিয়ে নাড়তে থাকুন। মাখো মাখো হয়ে গেলে ধনেপাতা কুচি ছিটিয়ে নামিয়ে নিন।   

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম