রেসিপি: ঝাল ঝাল ইলিশ ভর্তা

লাইফস্টাইল ডেস্ক
০৭ অক্টোবর ২০২০, ২০:৪০আপডেট : ০৭ অক্টোবর ২০২০, ২০:৪৬

মাওয়া ঘাটে গরম ভাতের সঙ্গে পরিবেশন করা হয় মজাদার ইলিশের ভর্তা। সেই একই স্বাদে ঝাল ঝাল ভর্তা বানিয়ে ফেলতে পারেন বাসাতেই। জেনে নিন কীভাবে বানাবেন। 

রেসিপি: ঝাল ঝাল ইলিশ ভর্তা

উপকরণ
ইলিশের লেজ ও মাথার অংশ- ৪ টুকরা
সরিষার তেল- ২ টেবিল চামচ
শুকনা মরিচ- ৫টি
লবণ- স্বাদ মতো
পেঁয়াজ- ১টি (ছোট কুচি)
ধনেপাতা কুচি- প্রয়োজন মতো
লেবুর রস- স্বাদ মতো   
মাছ ম্যারিনেট করার উপকরণ
লবণ- আধা চা চামচ
মরিচের গুঁড়া- আধা চা চামচ
হলুদের গুঁড়া- ১/৪ চা চামচ   

প্রস্তুত প্রণালি
কাঁটা বেশি এমন অংশ যেমন লেজ ও মাথার অংশ থেকে ৪ টুকরো মাছ ভালো করে ধুয়ে লবণ, হলুদ ও মরিচ দিয়ে ম্যারিনেট করে রাখুন ১০ মিনিট। প্যানে সরিষার তেল গরম করে বোঁটাসহ শুকনা মরিচ মচমচে করে ভেজে নিন। মরিচ উঠিয়ে একই তেলে মাছের টুকরা ভেজে নিন। বেশি শক্ত করে ভাঁজবেন না। মাঝারি আঁচে ৫ থেকে ৭ মিনিট সময় নিয়ে সোনালি করে ভাজুন ইলিশের টুকরা। নামিয়ে শক্ত কাঁটাগুলো আলাদা করে নিন মাছ থেকে। একটি প্লেটে ভেজে রাখা শুকনা মরিচ স্বাদ মতো লবণ দিয়ে ডলে ভেঙে নিন। মাছ যে সরিষার তেলে ভাজা হয়েছিল সেটা দিয়ে দিন। ভালো করে মেখে কাঁটা ছাড়ানো ইলিশ মাছ, ধনেপাতা কুচি ও লেবুর রস দিয়ে মেখে পরিবেশন করুন গরম ভাতের সঙ্গে।    

রেসিপি ও ছবি- আয়েশা সিদ্দিকা 

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইনসুলিন উৎপাদন বাড়াতে এসকেএফকে অর্থায়ন দিলো ব্র্যাক ব্যাংক
ইনসুলিন উৎপাদন বাড়াতে এসকেএফকে অর্থায়ন দিলো ব্র্যাক ব্যাংক
দিল্লির কাছে মাথানত করে সরকার তিস্তা মহাপরিকল্পনা থেকে সরেছে: নাহিদ ইসলাম
দিল্লির কাছে মাথানত করে সরকার তিস্তা মহাপরিকল্পনা থেকে সরেছে: নাহিদ ইসলাম
সরকারকে দোষ দেই না, নানা খরচে সরকার বিপর্যস্ত: রুমিন ফারহানা
সরকারকে দোষ দেই না, নানা খরচে সরকার বিপর্যস্ত: রুমিন ফারহানা
তিস্তার পানি বাড়তে পারে, ৫ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা
তিস্তার পানি বাড়তে পারে, ৫ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা
সর্বাধিক পঠিত
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
সালমান শাহকে যেভাবে খুঁজে পেলেন নির্মাতা সোহানুর রহমান
সালমান শাহকে যেভাবে খুঁজে পেলেন নির্মাতা সোহানুর রহমান
কুমিল্লায় অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় আটক তিনজন
কুমিল্লায় অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় আটক তিনজন
ভারতীয় নৌ বাহিনিতে চাকরি, বাংলাদেশি যুবক গ্রেফতার
ভারতীয় নৌ বাহিনিতে চাকরি, বাংলাদেশি যুবক গ্রেফতার
শহীদ মিনারের মঞ্চ থেকে ওটিটি, কোথায় নেই রুনা খান
শহীদ মিনারের মঞ্চ থেকে ওটিটি, কোথায় নেই রুনা খান