লবণের ভিন্ন ব্যবহার

লাইফস্টাইল ডেস্ক
২৮ অক্টোবর ২০২০, ১২:১৬ আপডেট : ২৮ অক্টোবর ২০২০, ১২:৪৫

রান্নার পাশাপাশি আরও অনেক কাজে ব্যবহৃত হয় লবণ। এটি যেমন গৃহস্থালি পরিচ্ছন্নতায় অনন্য, তেমনি চটজলদি নানান সমস্যার সমাধানেও কার্যকর।

এয়ার ফ্রেশনার বানিয়ে ফেলতে পারেন লবণ দিয়ে

  • প্রিয় পোশাকে দাগ লেগেছে? এক ঘণ্টা লবণ মিশ্রিত পানিতে ভিজিয়ে তারপর ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করুন। উঠে যাবে দাগ।
  • অনেক ফল খোসা ছাড়ানোর পর কালচে হয়ে যায়। খানিক্তা লবণ ছিটিয়ে দিলে আর কালো হবে না।
  • জুতার দুর্গন্ধ দূর করতে লবণ ছিটিয়ে দিন ভেতরে। কয়েক ঘণ্টা পর ঝেড়ে পরিষ্কার করে নিন।
  • চা-কফির মগ নিয়মিত পরিষ্কার করার পরেও দাগ থেকে গেলে লবণ-পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখুন।
  • চপিং বোর্ড পরিষ্কার করতে লবণ ছিটিয়ে লেবুর টুকরা দিয়ে ঘষে নিন।
  • যেকোনো ব্যাগ থেকে গন্ধ দূর করতে লবণ ব্যবহার করতে পারেন। ব্যাগের ভেতর থেকে সব বের করে নিয়ে ব্যাগে সামান্য লবণ ছড়িয়ে চেইন আটকে সারারাত রেখে দিন। সকালে ঝেড়ে পরিষ্কার করে ফেলুন।

জুতার দুর্গন্ধ দূর করতে লবণ ছিটিয়ে দিন ভেতরে

  • লবণ দিয়ে বানিয়ে ফেলতে পারেন এয়ার ফ্রেশনার। কমলার খোসায় লবণ নিয়ে কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েল মিশিয়ে রেখে দিন ঘরে। চাইলে কয়েকটি লবঙ্গ ছেড়ে দিতে পারেন। চমৎকার সুগন্ধে ভরে যাবে ঘর।
  • পেঁয়াজ, রসুন বা কাঁচা মাছের গন্ধ হাত থেকে যাচ্ছে না? লবণ ও ভিনেগার মিশিয়ে হাতে ঘষে নিন। এরপর ধুয়ে ফেলুন।
  • দাঁত ঝকঝকে করতে সকালে লবণ ঘষে তারপর ব্রাশ করে নিন।
  • সিঙ্ক পরিষ্কার করার জন্য গরম পানিতে লবণ মিশিয়ে সেই পানি সিঙ্কে ঢালুন। গন্ধ চলে যাবে।
  • পিঁপড়ার আনাগোনা রোধ করতে পানির সঙ্গে লবণ মিশিয়ে স্প্রে করুন ঘরের কোনায়।
/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শ্রীময়ী রীতা রানীকে মারধরের অভিযোগ: ফেসবুকে ছড়ানো তথ্য নিয়ে যা জানালো ডিএমপি
শ্রীময়ী রীতা রানীকে মারধরের অভিযোগ: ফেসবুকে ছড়ানো তথ্য নিয়ে যা জানালো ডিএমপি
নিউজিল্যান্ড ট্যুরে ঢাকার সাফ থেকে খেলোয়াড় নিচ্ছে ভারত!
নিউজিল্যান্ড ট্যুরে ঢাকার সাফ থেকে খেলোয়াড় নিচ্ছে ভারত!
তানজিন তিশার সদস্যপদ স্থগিত করলো অভিনয়শিল্পী সংঘ
তানজিন তিশার সদস্যপদ স্থগিত করলো অভিনয়শিল্পী সংঘ
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ
সর্বাধিক পঠিত
সঞ্চয়পত্রের মুনাফায় সংসার চলে যাদের, তাদের জন্য সুখবর নাকি দুঃসংবাদ?
সঞ্চয়পত্রের মুনাফায় সংসার চলে যাদের, তাদের জন্য সুখবর নাকি দুঃসংবাদ?
প্রথমদিন সেন্টমার্টিনে ৮৩৭ পর্যটক, যেতে খরচ লাগে কত
প্রথমদিন সেন্টমার্টিনে ৮৩৭ পর্যটক, যেতে খরচ লাগে কত
গাজীপুর সাফারি পার্কে জন্ম নিয়েছে নীলগাইয়ের চার শাবক
গাজীপুর সাফারি পার্কে জন্ম নিয়েছে নীলগাইয়ের চার শাবক
প্রতিদ্বন্দ্বী নাকি সহকর্মী, একসঙ্গে কয়টি সিনেমা করেছেন মৌসুমী-শাবনূর
প্রতিদ্বন্দ্বী নাকি সহকর্মী, একসঙ্গে কয়টি সিনেমা করেছেন মৌসুমী-শাবনূর
কেন ভারতের এই গ্রামটিকে বলা হয় ‘মিলিয়নিয়ার ভিলেজ’
কেন ভারতের এই গ্রামটিকে বলা হয় ‘মিলিয়নিয়ার ভিলেজ’