যা থাকছে দারাজের একদিনের ক্যাম্পেইনে

লাইফস্টাইল ডেস্ক
২৯ অক্টোবর ২০২০, ১৬:০০ আপডেট : ২৯ অক্টোবর ২০২০, ১৬:১৭

আলিবাবা গ্রুপের অঙ্গ সংগঠন ও অনলাইন মার্কেটপ্লেস ‘দারাজ বাংলাদেশ’ আয়োজন করেছে ইলেভেন ইলেভেন (১১.১১) ক্যাম্পেইন। দারাজের প্যারেন্ট কোম্পানি, আলিবাবা গ্রুপ এটি সর্বপ্রথম ২০০৯ সালে শুরু করেছিল যা বাংলাদেশে ২০১৮ সালে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়।

যা থাকছে দারাজের একদিনের ক্যাম্পেইনে

উল্লেখ্য, ইলেভেন ইলেভেন (১১.১১) বিশ্বের সবচেয়ে বড় অনলাইন শপিং ইভেন্ট যা অ্যামাজন প্রাইম ডে- এর তুলনায় প্রায় ১৮ গুণ ও ব্ল্যাক ফ্রাইডের তুলনায় প্রায় আড়াই গুণ বড়। ১১.১১ সিঙ্গেল ডে ক্যাম্পেইনে ক্রেতাদের আমন্ত্রণ করার জন্য আবারো প্রস্তুত দারাজ।
এক দিনের এই ইভেন্টে ক্রেতাদের জন্য একটি পরিপূর্ণ শপিং অভিজ্ঞতা নিয়ে হাজির হচ্ছে দারাজ, যেখানে থাকছে ১ কোটির অধিক পণ্য ও সাথে বিশাল ডিসকাউন্ট। বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে ১১ টাকা মিস্ট্রি বক্স, প্রি-সেল ডিসকাউন্ট, ১ টাকা গেইম, ডাবল টাকা ভাউচার, ব্র্যান্ড ডাবল টাকা ভাউচার, আন্তর্জাতিক ডিএফজি টুর্নামেন্ট ও এক্সক্লুসিভ লঞ্চসহ অন্যান্য অফার। এছাড়াও ১১ নভেম্বর বিশেষ বিশেষ ব্র্যান্ডের উপর সেলারদের পক্ষ থেকে থাকবে ফ্রি ডেলিভারি। ক্রেতাদের সুবিধার কথা মাথায় রেখে আয়োজন করা হয়েছে প্রি-সেল

ক্যাম্পেইন যা চলবে ৪ থেকে ১০ নভেম্বর পর্যন্ত যেখানে তারা ১১.১১ ক্যাম্পেইনের চেয়েও কম মূল্যে উপভোগ করতে পারবেন নির্ধারিত কিছু পণ্য। এছাড়াও ২ নভেম্বর পর্যন্ত দারাজে চলবে ‘মেইক অ্যা উইশ’ ক্যাম্পেইন  যেখানে  ফেইসবুকে ১১.১১ এর যেকোনো মুহূর্ত শেয়ার করে লটারির ভাগ্যবান বিজয়ীরা পাবেন তাদের উইশ পূরণের সুযোগ। আরও থাকছে ১ টাকা গেইম খেলে একটি টয়োটা অ্যাকুয়া গাড়ি জিতে নেওয়ার সুযোগ।
ইলেভেন ইলেভেন উপলক্ষে দারাজে থাকছে বিভিন্ন জনপ্রিয় ব্র্যান্ডের স্মার্টফোন লঞ্চ। এর মধ্যে রয়েছে শাওমি, মটোরোলা, ইনফিনিক্স ও রিয়েলমি।

এই ক্যাম্পেইন উপলক্ষে দারাজ অফার করছে পেমেন্ট পার্টনারদের মাধ্যমে ডিসকাউন্ট এবং ক্যাশব্যাক অফার যার মাধ্যমে আরও অতিরিক্ত ছাড় পাওয়া যাবে। পেমেন্ট পার্টনারদের মধ্যে রয়েছে ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, মারকেন্টাইল ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও বিকাশ। 

দারাজ বাংলাদশের ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ মোস্তাহিদল হক বলেন, ‘গত বছর নভেম্বরের ১১ তারিখ দারাজের ইলেভেন ইলেভেন ক্যাম্পেইনটি শুরু হওয়ার প্রথম পঁয়তাল্লিশ মিনিটের মধ্যেই মানুষ শপিং করেছিল প্রায় সাড়ে ৮ কোটি টাকার বেশি মূল্যের পণ্য। সাধারণ দিনের তুলনায় ক্যাম্পেইন চলাকালীন সময় প্রায় ১৫ গুণ বেশি অর্ডার পেয়ে বিগত দুই বছরের রেকর্ড ভেঙ্গেছিল দারাজ, আর এবার আমরা আরও বড় করে পালন করতে যাচ্ছি ইলেভেন ইলেভেন ক্যাম্পেইন।’

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হার্টের কোন সমস্যা মৃত্যু ডেকে আনে জানেন?
হার্টের কোন সমস্যা মৃত্যু ডেকে আনে জানেন?
টিভিতে আজকের খেলা (২৯ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২৯ সেপ্টেম্বর, ২০২৬)
বিদেশে ১ কোটি কর্মী পাঠানোর লক্ষ্য, সক্ষমতা কতটা?
বিদেশে ১ কোটি কর্মী পাঠানোর লক্ষ্য, সক্ষমতা কতটা?
আদাবরে বাড়িতে হামলার ঘটনায় গ্রেফতার আরও ৪
আদাবরে বাড়িতে হামলার ঘটনায় গ্রেফতার আরও ৪
সর্বাধিক পঠিত
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম