হিম উৎসবের আজই শেষ দিন

লাইফস্টাইল ডেস্ক
২৮ ডিসেম্বর ২০১৫, ১৩:৪৩আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৫, ১৩:৪৬

হিম উৎসব

বেশ জাঁকিয়ে শীত পড়েছে। শীতে সবার কাঁপাকাঁপি অবস্থা। সবাই মোটামুটি শীতকে ভয় পায়। কিন্তু শীতকে উদযাপন করছেন একদল তরুণ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আয়োজনে ক্যাম্পাসে হচ্ছে হিম উৎসব। বিজ্ঞাপনের নৈরাজ্যে গুম হওয়া স্বাধীনতার সন্ধানে আয়োজন করা হয়েছে হিম উৎসবের-এমনটাই দাবি করছেন আয়োজক কর্তৃপক্ষ।

দুদিনের এই হিম উৎসবে ছিল নানা আয়োজন। আর্ট ক্যাম্প, আলোকচিত্র প্রদর্শনী, চিত্র প্রদর্শনী, কবিতা পাঠের আসর, বাউল রাত, গ্রামীন মেলা, পুতুল নাচ এবং কনসার্ট। আজকে রয়ছে  পুতুল নাচ ও কনসার্ট।

গত কালকে ছিল মেলা, রাতভর বাউল গান, আলোকচিত্র প্রদর্শনীসহ কত কি।

যারা গতকালকে মিস করেছেন আজকে ঢু মারুন। মিস করবেন না। এই আয়োজনে যোগ দিতে হলে জেনে নিন ছোট্ট কয়েকটি টিপস-

১। ক্যাম্পাসে সত্যিই প্রচণ্ড শীত, শীতের জামাকাপড় বেশি করে নেবেন।

২। গাড়ি আনলে অবশ্যই মাথায় রাখবেন কবির সরণি থেকে চৌরঙ্গি পর্যন্ত হর্ন দেবেন না, পাখিরা ভয় পাবে।

৩। বাইরের বাসে আসতে চাইলে ডি লিংক, শুভযাত্রা গুলিস্তান থেকে নিউমার্কেট হয়ে আসে, মিরপুর থেকে ইতিহাস, তিতাস আসে।

তো আজই ঘুরে আসুন। ভীষণ আনন্দ পাবেন নিশ্চিত।

/এফএএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম