করোনা সচেতনতায় ব্র্যাকের উদ্যোগ

লাইফস্টাইল ডেস্ক
০৪ নভেম্বর ২০২০, ১৬:৪০ আপডেট : ০৪ নভেম্বর ২০২০, ১৯:৩৯

আসন্ন শীতকালে বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ আরও ব্যাপক আকারে ছড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তারা বলছেন, করোনাভাইরাসের ভ্যাকসিন আসার আগ পর্যন্ত স্বাস্থ্যবিধি অবশ্যই মেনে চলতে হবে। মাস্ক পরা, কিছুক্ষণ পর পর স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করা কিংবা বিশ সেকেন্ড ধরে হাত ধোয়ার পরামর্শ দিয়েছেন তারা।

করোনা সচেতনতায় ব্র্যাকের উদ্যোগ
এদিকে শিশুদের মাঝে সচেতনতা তৈরিতে কাজ শুরু করেছে ব্র্যাক। ব্র্যাক স্কুলের ছয় হাজার শিক্ষার্থীর মাঝে করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে ‘সেফটি কিট’ বিতরণ করা হয়েছে। প্রতিটি ব্যাগে দুটি সাবান, চারটি মাস্ক, একটি হ্যান্ড স্যানিটাইজার দেওয়া হয়েছে। আর ব্যাগের পেছনে করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে কী কী করণীয় তা জানানো হয়েছে।
ব্র্যাকের এই উদ্যোগের উদ্বোধন করেন বাংলাদেশ এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক মো.  রাশেদুল ইসলাম। গাজীপুর ও উত্তরার দুটি ব্র্যাক স্কুল পরিদর্শন করেন এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক। এসময় শিক্ষার্থীদের মাঝে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের সময় কিভাবে নিজেদের সুরক্ষিত রাখা যায় সে ব্যাপারে কথা বলেন। এসময় আরও উপস্থিত ছিলেন ব্র্যাক হিউম্যানিটারিয়ান প্রোগ্রামের কর্মসূচি প্রধান খন্দকার গোলাম তৌহিদ, সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার গোলাম রাব্বানী, ব্র্যাক শিক্ষা কর্মসূচির প্রফুল্ল চন্দ্র বর্মন ও মোফাখখারুল ইসলাম।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৫ আগস্টের পর তৃতীয়বারের মতো গ্রেফতার হলেন এই আ.লীগ নেতা
৫ আগস্টের পর তৃতীয়বারের মতো গ্রেফতার হলেন এই আ.লীগ নেতা
মিরপুরে উচ্ছেদ অভিযানে পুলিশের সঙ্গে সংঘর্ষ, আগুন
মিরপুরে উচ্ছেদ অভিযানে পুলিশের সঙ্গে সংঘর্ষ, আগুন
লক্ষ্মীপুরে পাঁচ ঘণ্টার অভিযানে আটক ১৮২
লক্ষ্মীপুরে পাঁচ ঘণ্টার অভিযানে আটক ১৮২
গর্ভাবস্থায় রক্তস্বল্পতা শিশুর মস্তিষ্কে প্রভাব ফেলে, বলছে নতুন গবেষণা
গর্ভাবস্থায় রক্তস্বল্পতা শিশুর মস্তিষ্কে প্রভাব ফেলে, বলছে নতুন গবেষণা
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত