রেসিপি: গুঁড়া দুধের ক্ষীরসায় পাটিসাপটা পিঠা

লাইফস্টাইল ডেস্ক
২৮ নভেম্বর ২০২০, ১৬:০৩আপডেট : ২৮ নভেম্বর ২০২০, ১৭:০৪

শীতকাল মানেই মজার মজার সব পিঠার স্বাদ। গুঁড়া দুধের ক্ষীরসায় তৈরি নরম পাটিসাপটা পিঠা বানিয়ে ফেলতে পারেন খুব কম সময়ে। জেনে নিন কীভাবে বানাবেন।  

রেসিপি: গুঁড়া দুধের ক্ষীরসায় পাটিসাপটা পিঠা

উপকরণ
চালের গুঁড়া- ১ কাপ
ময়দা- আধা কাপ
গুঁড়া দুধ- ১/৩ কাপ
লবণ- আধা চা চামচ
খেজুরের গুড় (তরল)- আধা কাপ
ক্ষীরসা তৈরির উপকরণ
পানি- ১ কাপ
গুঁড়া দুধ- ১ কাপ
সুজি- ১/৪ কাপ
ঘি- ২ টেবিল চামচ
গুড়- ১/৩ কাপ   

প্রস্তুত প্রণালি  
চালের গুঁড়া, ময়দা, গুঁড়া দুধ ও লবণ একসঙ্গে মিশিয়ে নিন। খেজুরের গুড় দিয়ে মিশিয়ে নিন। পানি দিন প্রয়োজন মতো। মসৃণ ও পাতলা ব্যাটার তৈরি করে কিছুক্ষণ ঢেকে রাখুন।
ক্ষীরসা তৈরির জন্য চুলায় প্যান চাপিয়ে পানি ও গুঁড়া দুধ মিশিয়ে নিন। মিশ্রণটি গরম হয়ে গেলে সুজি ও ঘি দিয়ে অনবরত নাড়ুন। ঘন হয়ে গেলে চুলা বন্ধ করে গুড় মিশিয়ে নিন।

ননস্টিক ফ্রাইপ্যানে ঘি ব্রাশ করে চুলায় দিয়ে দিন। গর্তযুক্ত চামচের সাহায্যে পিঠার ব্যাটার দিয়ে দিন প্যানে। প্যানের হাতল ধরে ঘুরিয়ে চারদিকে ছড়িয়ে দিন। চুলার জ্বাল একদম কম রাখবেন। এক কোনায় লম্বা করে ক্ষীরসা দিয়ে ভাঁজ করে নিন পিঠা। আরও কয়েক মিনিট উল্টেপাল্টে নামিয়ে পরিবেশন করুন।

রেসিপি ও ছবি- কুকিং স্টুডিও বাই উম্মি    

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢামেকে এক কারাবন্দির মৃত্যু
ঢামেকে এক কারাবন্দির মৃত্যু
‘আমার মেরুদণ্ডে এখনও ৫ আগস্টের গুলির স্প্লিন্টার গেঁথে আছে’
‘আমার মেরুদণ্ডে এখনও ৫ আগস্টের গুলির স্প্লিন্টার গেঁথে আছে’
তেলের ডিপোতে ২০ লাখ টাকা চাঁদা চেয়ে গ্রেফতার কৃষক দলের নেতা, পরে বহিষ্কার
তেলের ডিপোতে ২০ লাখ টাকা চাঁদা চেয়ে গ্রেফতার কৃষক দলের নেতা, পরে বহিষ্কার
ভারতের ‘তরঙ্গ শক্তি’ মহড়ায় অংশ নিচ্ছে যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও আমিরাত
ভারতের ‘তরঙ্গ শক্তি’ মহড়ায় অংশ নিচ্ছে যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও আমিরাত
সর্বাধিক পঠিত
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি