রূপচর্চায় কমলা ব্যবহার করবেন যেভাবে

আনিকা আলম
২২ ডিসেম্বর ২০২০, ১৭:০৮আপডেট : ০৩ জানুয়ারি ২০২১, ২১:৩১

উজ্জ্বল ও প্রাণবন্ত ত্বকের জন্য যেমন কমলা রাখা চাই ডায়েট লিস্টে, তেমনি ফেসপ্যাকে কমলা ও এর খোসা ব্যবহার করতে পারেন সুন্দর ত্বক পেতে চাইলে।

রূপচর্চায় কমলা ব্যবহার করবেন যেভাবে

  • কমলার খোসা ধুয়ে গুঁড়ো করে বা পেস্ট বানিয়ে রাখুন, প্রয়োজনমতো ব্যবহার করুন যেকোনও ফেসপ্যাকে।
  • কমলার রস ভালো স্কিন টোনার। সকালে ঘুম থেকে উঠে প্রথমে মুখ পরিষ্কার করে নিন। এবার কমলার রসে তুলো ভিজিয়ে চেপে চেপে লাগান ত্বকে। রক্তসঞ্চালন ভালো হবে ও বাড়বে ত্বকের জৌলুস।
  • কমলার রসের সঙ্গে গোলাপজল আর মধু মিশিয়ে তুলা ভিজিয়ে ত্বক মুছে নিন। শুকিয়ে গেলে ভেজা তুলা দিয়ে মুছে ফেলুন। ত্বক হবে নরম ও কোমল।
  • ত্বকের কালচে দাগ দূর করতে কাজে আসে কমলার রস। কমলার কোয়া সামান্য থেঁতো করে নিন। এর সঙ্গে অল্প দই আর লেবুর রস মেশান। চোখ আর ঠোঁটের চারপাশ বাদ দিয়ে ত্বকে লাগিয়ে নিন। শুকিয়ে গেলে হাত ভিজিয়ে ঘষে ঘষে উঠিয়ে ধুয়ে ফেলুন। ত্বকের রোদে পোড়া দাগ দূর হবে।
  • গরম পানিতে কমলার খোসার গুঁড়ো আর কয়েক ফোঁটা কমলার রস মিশিয়ে ভাপ নিন ত্বকে। ত্বক উজ্জ্বল হবে।
/এনএ/
সম্পর্কিত
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
বিশেষজ্ঞ পরামর্শ: এক মাসের ক্লান্তি দূর করতে কী করবেন?
ত্বকের যত্ন নিন: বয়সের তুলনায় বুড়িয়ে যাচ্ছেন?
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম