বিশ্বজুড়ে পিৎজার যত আজব টপিংস!

লাইফস্টাইল ডেস্ক
২২ ডিসেম্বর ২০২০, ২১:২৭আপডেট : ২২ ডিসেম্বর ২০২০, ২১:৩৫

বিশ্বের অন্যতম জনপ্রিয় ফাস্টফুড হচ্ছে পিৎজা। পিৎজা সাজাতে সাধারণত পেঁয়াজ, টমেটো, মাংসের টুকরো, ব্ল্যাক অলিভসহ নানা উপকরণ ব্যবহার করি আমরা। বিশ্বের বিভিন্ন দেশে বেশ আজব উপকরণও ব্যবহৃত হয় পিৎজার উপরে। যেমন পার্শ্ববর্তী দেশ ভারতের কথাই ধরুন। ভারতের অনেক চেইন শপে পিৎজা টপিং হিসেবে ব্যবহৃত হয় তন্দুরি চিকেন কিংবা পনির টিক্কা! বিশ্বজুড়ে এমনই ব্যতিক্রমী কিছু পিৎজা টপিংসের কথা জেনে নিন।

স্কুইড পিৎজা, জাপান

স্কুইড পিৎজা, জাপান 
জাপানে পিৎজা সাজাতে স্কুইড ব্যবহৃত হয় হরদম। এটি জাপানের অন্যতম জনপ্রিয় পিৎজা।

ক্যাঙ্গারু পিৎজা, অস্ট্রেলিয়া

ক্যাঙ্গারু পিৎজা, অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়ার কিছু কিছু রেস্টুরেন্টে পিৎজা টপিংস হিসেবে ব্যবহার করা হয় ক্যাঙ্গারুর মাংস!

ব্যানানা কারি পিৎজা, সুইডেন

ব্যানানা কারি পিৎজা, সুইডেন
পাকা কলার টুকরা ছড়ানো পিৎজা নিশ্চয় দেখেননি কোথাও! এমন পিৎজার দেখা পেতে চাইলে আপনাকে যেতে হবে সুইডেন। কারি পাউডার, পনির ও কলার স্লাইস দিয়ে সাজানো হয় এই পিৎজা।

মকবা পিৎজা, রাশিয়া

মকবা পিৎজা, রাশিয়া
রাশিয়ার শহরের নামে নামকরণ এই পিৎজার। পেঁয়াজের টুকরার পাশাপাশি এটি সাজাতে ব্যবহার করা হয় টুনা, সার্ডিন ও স্যামন মাছ। আমরা পিৎজা গরম গরম খেলেও মকবা পিৎজা পরিবেশন করা হয় ঠাণ্ডা অবস্থাতে।

গ্রিন পি (মটরশুঁটি) পিৎজা, ব্রাজিল

গ্রিন পি (মটরশুঁটি) পিৎজা, ব্রাজিল
আজব ধরনের উপকরণ হলেও বেশ স্বাস্থ্যকর এসব পিৎজা। বলছি ব্রাজিলের মটরশুঁটি পিৎজার কথা। মটরশুঁটি দানার পাশাপাশি এই পিৎজা সাজাতে ব্যবহৃত হয় ডিম!

তথ্য: টাইমস অব ইন্ডিয়া   

/এনএ/
সম্পর্কিত
ঈদের ভারী খাবারের পর স্বস্তি দেবে লাউ-চিংড়ি
গরমে প্রশান্তি দেবে জিরা-তেঁতুলের ঠাণ্ডা পানীয়
রাজকীয় স্বাদের বিন্দি কাবাব
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক