শীতে কমে গেছে পানি পান?

শীতে পানি পানের প্রতি অনীহা দেখা দেয় অনেকেরই। প্রয়োজনের তুলনায় কম পানি পানের ফলে শরীর হয়ে পড়ে পানিশূন্য। প্রতিদিন আড়াই থেকে তিন লিটার পানি শরীরের জন্য ভীষণ জরুরি। জেনে নিন কীভাবে ঠিক রাখবেন পানি পানের অভ্যাস।

লাইফস্টাইল ডেস্ক
০৮ জানুয়ারি ২০২১, ১৫:৪৩আপডেট : ০৮ জানুয়ারি ২০২১, ১৫:৪৩
  • শরীরচর্চার সময় একটি পানির বোতল সঙ্গে রাখুন। ব্যায়াম শুরুর আগে, মাঝে এবং শেষে অল্প অল্প করে পান করে শেষ করুন বোতল।
  • পানির বোতলে পুদিনা পাতা ফেলে দিতে পারেন। শসা, আদা ইত্যাদির স্লাইসও ছেড়ে দিতে পারেন। চমৎকার ফ্লেভার যেমন আসবে পানিতে, তেমনি পুষ্টিও পাবে শরীর।
  • স্মার্টফোনে এমন অ্যাপ নামিয়ে নিতে পারেন, যা নির্দিষ্ট সময় পর পর পানি পানের কথা মনে করিয়ে দেবে আপনাকে।
  • কাজের টেবিলে পানির জগ বা বোতল রাখুন। রান্নাঘরে থাকলেও হাতের কাছে রাখুন পানিভর্তি বোতল। এটি পানি পানের কথা মনে করিয়ে দেবে আপনাকে।
  • পানির চাহিদা পূরণ করবে এমন ফল ও সবজি রাখুন খাদ্য তালিকায়। তরমুজ, শসা, আঙুর মেটাবে পানির দৈনন্দিন চাহিদা।
  • প্রতিবার বাথরুম থেকে এসেই এক গ্লাস পানি পানের অভ্যাস করুন।
  • লেমোনেড বা আইস টি ধরনের পানীয় পানের আগে কয়েক টুকরো বরফ ছেড়ে দিন। এতে বাড়তি পানি পান করা হবে।  

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের