কাচের ভেতর সবুজ বাগান

পাহাড়ের ধারে দেখা নুড়ি-পাথরে ঘেরা এক টুকরো সবুজ যদি থাকে আপনার বসার ঘরে, তবে কেমন হয়? কাচের ভেতর এমনই এক সবুজ বাগান সাজিয়ে ফেলতে পারেন খুব সহজেই। একে বলে টেরারিয়াম।     

লাইফস্টাইল ডেস্ক
২২ ফেব্রুয়ারি ২০২১, ১৯:৪৯আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২১, ১৯:৫১

যেভাবে তৈরি করবেন
টেরারিয়াম তৈরির সব উপকরণই পেয়ে জাবেন হাতের নাগালে। পাত্র হিসেবে বেছে নিন কাচের ফিশ বোল, জার বা বড় অ্যাকুয়ারিয়ামের পাত্র। চাইলে নষ্ট বাল্বের মধ্যেও সাজিয়ে ফেলতে পারেন বাগান।

এরপর লাগবে কিছু পাথরের টুকরো, কাঠ-কয়লা বা চারকোল, নুড়ি, ঝুরো বালি, পাথর, মাটি, পুরোনো দেয়ালে জন্মানো মস, ঘরের ভিতরে জন্মায় এমন তিন-চার প্রকারের গাছ।

টেরারিয়ামের জন্য বিশেষভাবে তৈরি করতে হবে মাটি। কারণ এই মাটির কয়েকটি স্তর থাকে। মাটি আর্দ্রতা ধরে রাখতে পারবে এমন উপাদান থাকে। তার সঙ্গে মাটির মধ্য দিয়ে যেন বাতাস চলাচল করতে পারে, জমাট না বেধে যায় আবার অতিরিক্ত পানিও বেরিয়ে যেতে পারে, সেই ব্যবস্থাও করতে হবে।

প্রথমে কাচের পাত্রের নিচে ছোট ছোট পাথরের টুকরো দিয়ে দেড় ইঞ্চি পুরু স্তর বানাতে হবে। এরপর দিতে হবে কাঠ-কয়লার স্তর। এই দুটি স্তর অতিরিক্ত পানি শোষন করে নেবে। একই সঙ্গে কাঠ-কয়লা বাতাস চলাচলে সহায়তা করবে।

পাথর ও কাঠ-কয়লার স্তরের ওপর ব্যবহার করতে হবে মাটির স্তর। তবে এ মাটির স্তরের পুরুত্ব নির্ভর করবে কী ধরনের গাছ লাগাবেন তার ওপর।

এবার পছন্দ মতো তিন-চার প্রকারের গাছ লাগিয়ে নুড়ি-পাথর দিয়ে সাজিয়ে নিন ইচ্ছে মতো। গাছ পছন্দের ক্ষেত্রে সাকুলেন্ট জাতীয় (যেসকল গাছ কাণ্ড, শাখা-প্রশাখা, পাতা বা মূল পানি জমিয়ে রাখে) গাছ নির্বাচন করা যেতে পারে। এছাড়াও বিভিন্ন ধরনের ফার্ন ও মস রাখা যেতে পারে।

কাচের ভেতর সবুজ বাগান

জেনে নিন

  • সৌন্দর্য বাড়ানোর জন্য প্লাস্টিকের ছোট খেলনা রাখতে পারেন।
  • টেরারিয়াম রোদে রাখা যায় না।
  • টেরারিয়ামে প্রয়োজন অনুযায়ী পানি স্প্রে করতে হবে। অতিরিক্ত পানি দেওয়া যাবে না
  • অতিরিক্ত আর্দ্রতার কারণে কাচের গায়ে জলীয় বাষ্প জমলে ওপরের ঢাকনাটা খুলে দিতে হবে।
  • বিভিন্ন পোকার সংক্রমণ থেকে গাছকে বাঁচাতে কীটনাশক এবং ছত্রাকনাশক ব্যবহার করতে হবে।
/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে