অনলাইন পেমেন্টে ১০ শতাংশ ছাড় দিচ্ছে সেলেক্সট্রা শপ

লাইফস্টাইল ডেস্ক
২৪ মার্চ ২০২১, ০০:০২আপডেট : ২৪ মার্চ ২০২১, ০০:০২

গ্যাজেটস ও লাইফস্টাইল পণ্যের অনলাইন প্ল্যাটফর্ম বা শপ ‘সেলেক্সট্রা ডট কম ডট বিডি’ সব কেনাকাটার পেমেন্ট অনলাইনে করলে ১০ শতাংশ ছাড় দিচ্ছে, এতে করে ক্রেতারা সর্বোচ্চ ২ হাজার ১৫০ টাকা পর্যন্ত ছাড় পাবেন। 

সেলক্সট্রাতে এখন চলছে এক্সট্রা স্বাধীনতা অফার। স্বাধীনতা দিবস উপলক্ষে পুরো মার্চ মাসে এই ক্যাম্পেইনের আওতায় বিভিন্ন অফার উপভোগ করতে পারবেন স্মার্টফোনপ্রেমীরা। ক্রেতাদের ‘এক্সট্রা স্বাধীনতা’ দিতেই এই আয়োজন। অনলাইনে যেকোনো পণ্য (বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন, ব্লুটুথ স্পিকার, হেডফোন, ইয়ারফোন, স্মার্ট ওয়াচ, কম্পিউটার অ্যাক্সেসরিজ, ইত্যাদি) কিনে অনলাইনেই পেমেন্ট করলেই ক্রেতারা ছাড় উপভোগ করতে পারবেন।

নতুন এই অফার প্রসঙ্গে সেলেক্সট্রা শপের ব্যবস্থাপনা পরিচালক সাকিব আরাফাত বলেন, ‘অনলাইনের এই অবিশ্বাসের সময়ে বিশ্বাসের বার্তা নিয়ে এসেছে সেলেক্সট্রা শপ। ক্রেতাদের এটুকু নিশ্চয়তা আমরা দিতে পারি যে, সেলেক্সট্রা থেকে কোনও পণ্য কিনে কেউ ঠকবেন না বা প্রতারিত হবেন না। আমরা সবসময় চাই ক্রেতাদের এক্সট্রা কিছু দিতে। প্রতিশ্রুত সময়ের মধ্যে ক্রেতাকে পণ্য পৌঁছে দেওয়াও আমাদের অঙ্গীকার।’

সেলেক্সট্রা থেকে কেনাকাটার করলে ক্রেতারা ব্র্যাক ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংক, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক, এনআরবি ব্যাংক, এনআরবিসি, ওয়ান ব্যাংক, প্রাইম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক ও মেঘনা ব্যাংক লিমিটেডের ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহার করে কেনাকাটা করতে পারবেন। মোবাইল ফোন, গ্যাজেটস, লাইফস্টাইল পণ্য কিনে এসব ব্যাংকের যেকোনো একটির কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে ক্রেতারা পাবেন ১০ শতাংশ ছাড়।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের