ডিমপ্রেমীদের জন্য ২ রেসিপি

রুটি, ভাত কিংবা খিচুড়ির সঙ্গে ডিমের এই দুই রেসিপি ভীষণ সুস্বাদু।

লাইফস্টাইল ডেস্ক
৩০ মার্চ ২০২১, ২০:৪৩আপডেট : ৩০ মার্চ ২০২১, ২০:৪৩

ধাবা স্টাইলের এগ বাটার মাসালা

ধাবা স্টাইলের এগ বাটার মাসালা
প্যানে ২ টেবিল চামচ মাখন গরম করুন। একটি পেঁয়াজ কুচি, ১ ইঞ্চি আদা কুচি, ২টি কাঁচা মরিচ কুচি ভেজে নিন এক মিনিট। ৩টি টমেটো কুচি দিয়ে ৫ মিনিট রান্না করুন কম আঁচে। টমেটো নরম হয়ে গেলে নামি ঠাণ্ডা করে ব্লেন্ড করে নিন।

আরেকটি প্যান দিন চুলায়। ১ টেবিল চামচ তেল ও ১ টেবিল চামচ মাখন গরম করুন। ১ ইঞ্চি দারুচিনি, ১/৪ চা চামচ হলুদের গুঁড়া, ব্লেন্ড করা মসলা, স্বাদ মতো লবণ ও মরিচের গুঁড়া দিন। ভালো করে কষিয়ে নিন মসলা। তেল ছেড়ে দিলে অল্প পানি দিয়ে ৪টি সেদ্ধ করে রাখা ডিম দিয়ে দিন। ১ কাপ পানি দিয়ে চুলার জ্বাল কমিয়ে দিন। নামানোর আগে এক চিমটি কাসুরি মেথি দিয়ে দিন।

নারকেল দুধে ডিম রান্না

নারকেল দুধে ডিম রান্না
৬টি ডিম সেদ্ধ করে মাঝখান থেকে কেটে নিন। প্যানে তেল গরম করে কাঁচা মরিচের স্লাইস, কয়েকটি কারি পাতা কুচি ও আধা কাপ পেঁয়াজ কুচি ভেজে নিন। দুই কোয়া রসুন বাটা ও ১ ইঞ্চি আদা বাটা দিন। আধা চা চামচ জিরার গুঁড়া, ১ চা চামচ ধনিয়া গুঁড়া, আধা চা চামচ হলুদের গুঁড়া ও স্বাদ মতো মরিচের গুঁড়া দিয়ে ২০ সেকেন্ড নাড়ুন। আধা কাপ টমেটো কুচি দিয়ে দিন। টমেটো নরম হয়ে গেলে স্বাদ মতো লবণ ও ২ কাপ পাতলা নারকেলের দুধ দিন। ফুটে উঠলে জ্বাল কমিয়ে ৫ মিনিট রান্না করুন। এরপর ১ কাপ ঘন নারকেলের দুধ দিন। ফুটে উঠলে সেদ্ধ ডিম, ধনেপাতা কুচি ও আধা চা চামচ গরম মসলার গুঁড়া দিয়ে নেড়ে নামিয়ে ফেলুন।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম