ঝটপট ফ্রুট কাস্টার্ড

লাইফস্টাইল ডেস্ক
০১ এপ্রিল ২০২১, ২০:৪৬আপডেট : ০১ এপ্রিল ২০২১, ২০:৪৬

গ্রীষ্মের মজার সব ফল উঠতে শুরু করেছে বাজারে। খুব সহজে এসব ফল দিয়ে বানিয়ে ফেলতে পারেন ফ্রুট কাস্টার্ড। জেনে নিন ডিম ছাড়াই ঝামেলাহীন উপায়ে কীভাবে বানাবেন ফ্রুট কাস্টার্ড।

উপকরণ
কাস্টার্ড পাউডার- ৩ টেবিল চামচ
তরল দুধ- ১ লিটার
চিনি- স্বাদ মতো
বিভিন্ন ধরনের ফলের টুকরো

প্রস্তুত প্রণালি
কাস্টার্ড পাউডারের সঙ্গে স্বাভাবিক তাপমাত্রার আধা কাপ দুধ মিশিয়ে নিন ভালো করে। এবার প্যানে ১ লিটার তরল দুধ দিয়ে দিন। চিনি মিশিয়ে মাঝারি আঁচে গরম করুন। দুধ গরম হয়ে গেলে কাস্টার্ড পাউডারের মিশ্রণ অল্প অল্প করে ঢেলে দিন পুরোটা। অনবরত নাড়তে থাকুন। মোটামুটি ঘন হয়ে গেলে নামিয়ে নিন। বেশি ঘন করবেন না। কারণ ঠান্ডা হলে আরও খানিকটা ঘন হয়ে যাবে মিশ্রণ। নামিয়ে ফ্যানের নিচে রেখে ঘনঘন নেড়ে ঠান্ডা করুন। এতে সর জমবে না। পছন্দের ফল কেটে দুধের মিশ্রণে মিশিয়ে পরিবেশন করুন ফ্রুট কাস্টার্ড।   

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম