ত্বক ও চুলের যত্ন সম্পর্কে জেনে নিন বিনামূল্যে

লাইফস্টাইল ডেস্ক
০৫ নভেম্বর ২০২১, ১৬:৩৭আপডেট : ০৫ নভেম্বর ২০২১, ১৬:৩৭
imagedocument

ত্বক আর চুলের যত্ন নিয়ে রূপ সচেতনদের ভাবনা নিত্যদিনের। রাসায়নিক উপাদানের অতিরিক্ত ব্যবহারে ক্ষতিকর প্রভাবের ফলে অনেক ক্ষেত্রে ত্বক হয় মলিন, চুল হয় রুক্ষ। কখনও দেখা দেয় বিভিন্ন পার্শ্বপ্রতিক্রিয়া। প্রাকৃতিক উপাদান ব্যবহারে এ ধরনের সম্ভাবনা কমে আসে। রূপচর্চার ক্ষেত্রে প্রাকৃতিক ও আদি উপাদানকে সহজে ব্যবহারের উপায় বের করার মধ্য দিয়েই ‘রঙন হারবালস’ এর যাত্রা। এরই ধারাবাহিকতায় শুরু হয়েছে প্রতিষ্ঠানটির ফ্রি ‘ন্যাচারাল স্কিন ও হেয়ার কেয়ার কন্সালটেশন।’

দ্রুত ও ইতিবাচক ফলাফল পেতে, নানান রকম হারবাল পণ্যের সমাহারে নিজের ত্বকের ধরন, চুলের বৈশিষ্ট্য এবং চাহিদা অনুযায়ী পণ্য বেছে নিতে বিশেষজ্ঞের মতামত জরুরি। কারণ আপনার প্রয়োজন অনুযায়ী পণ্য ব্যবহার করতে পারলেই আপনার চুল হয়ে উঠবে ঝলমলে, ত্বক হবে কোমল। তাই পণ্য কেনার আগে আপনার জানতে হবে আপনার চুল এবং ত্বকের কি ধরনের যত্ন প্রয়োজন।

ফ্রি এই আয়োজনটি ১৮ নভেম্বর পর্যন্ত চলবে। রাজধানীর যমুনা ফিউচার পার্কের সেন্টার কোর্ট এরিয়া-তে সকাল ১১ টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রতিদিন থাকবে এই আয়োজন। এ আয়োজনে অংশ নিয়ে আপনি জেনে নিতে পারবেন আপনার ত্বকের ধরন, ত্বকে কোন প্রকার সমস্যা দেখা দিলে তার সমাধান, ত্বকের নিয়মিত যত্নের নিয়ম কানুন সর্ম্পকে। একই সাথে জানতে পারবেন আপনার চুলের বিষয়েও। চুলের খাদ্য, চুলের সমস্যার সমাধান, চুল নিয়ে নিত্য দিনের ঝক্কি সামলানোর টিপস এবং হেয়ার কেয়ার রুটিন নিয়ে তৈরি থাকবেন রঙন হারবালসের বিশেষজ্ঞ দল। আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রঙন হারবালসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর অভিনেত্রী সালহা খানম নাদিয়া এবং স্বত্বাধিকারী কর্নেল আবদুল্লাহ আল মামুন পিএসসি (অবঃ)। বিশেষ এই অতিথিদের সাথে সমাজের বিশিষ্ট ব্যক্তি, ত্বকর্চচা এবং কেশর্চচা নিয়ে আগ্রহীরা উপস্থিত ছিলেন।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের