বয়স ধরে রাখবে যে চার পানীয়

সায়মা তাসনিম
১৭ নভেম্বর ২০২১, ১৭:০৭আপডেট : ১৭ নভেম্বর ২০২১, ১৭:০৭
imagedocument

বয়স ৪০ পার হলেই চেহারায় পড়ে ভাটার টান। তবে ব্যতিক্রম আছে অনেক। তেমনি একজন বলিউডের হার্টথ্রুব রানী মুখার্জি। চেহারায় লাবণ্য ধরে রাখার রহস্য হিসেবে টাইমস অব ইন্ডিয়াকে চারটি জুসের কথা বলেছেন তিনি।

অ্যালোভেরা জুস

অ্যালোভেরা জুস
রানী তার দিনের শুরুই করেন অ্যালোভেরার জুস দিয়ে। অ্যালোভেরা জুস ত্বকের আর্দ্রতা ধরে রাখে এবং ত্বককে রাখে কোমল। এ ছাড়াও এ জুস শরীরে রক্ত সঞ্চালন বাড়ায়যা ত্বককে পরিচ্ছন্ন রাখতে সাহায্য করে।

করলার জুস
তিক্ত স্বাদের এই পানীয় পছন্দ করে এমন মানুষ খুব কমই আছে। কিন্তু সুগার কমানো থেকে শুরু করে এই পানীয়ের আছে আরও অনেক গুণ। রানী মুখার্জিও প্রতিদিনের রুটিনে রাখেন এক গ্লাস করলার জুস। এই জুস অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন সি-এর চমৎকার উৎস। এর প্রভাব পড়ে ত্বকেও।

গ্রিন টি
গ্রিন টির উপকার কে না জানে। স্বাস্থ্যের সঙ্গে এটি ঠিক রাখে ত্বককেও। গ্রিন টি ত্বকে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট সরবরাহ করে। নিয়মিত এ চা পানে ত্বকের লাবণ্য বাড়ে ও ত্বক সতেজ থাকে।

ডাবের পানি

ডাবের পানি
রানী মুখার্জির অন্যতম প্রিয় পানীয় হচ্ছে ডাবের পানি। যাবতীয় কার্বোনেটেড পানীয় এড়িয়ে চলেন তিনি। ডাবের পানিতে প্রচুর ভিটামিন সি, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম ও সোডিয়াম আছে। এর মধ্যে ভিটামিস সি ত্বকের কোলাজেন তৈরি করে। যার কারণে ত্বকে বয়সের ছাপ পড়ে যায় না।

/এফএ/এনএ/
সম্পর্কিত
তাপপ্রবাহে সুস্থ থাকতে করণীয়
পরিচ্ছন্ন হাত: স্বাস্থ্য, সৌন্দর্য ও ব্যক্তিত্বের প্রতিচ্ছবি
মাদক ও অনলাইন গেমের কম্বিনেশনে কল্পনার ভয়াবহ জগত, চেনেন কি?
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম