অল্প মসলায় চুলায় তৈরি চিকেন বার-বি-কিউ

লাইফস্টাইল ডেস্ক
৩০ ডিসেম্বর ২০২১, ১৬:৫২ আপডেট : ৩০ ডিসেম্বর ২০২১, ১৬:৫২
image document

নিউ ইয়ার পার্টিতে ঘরে তৈরি চিকেন বার-বি-কিউ পরিবেশন করতে পারেন। সরঞ্জাম না থাকলে চুলাতেই অল্প মসলায় এটি তৈরি করে ফেলুন। জেনে নিন রেসিপি।  

অল্প মসলায় চুলায় তৈরি চিকেন বার-বি-কিউ

উপকরণ
মুরগির মাংস- ৪ পিস 
লবণ- স্বাদ মতো
লেবুর রস- ১ টেবিল চামচ
সরিষার তেল- সামান্য
সয়াবিন তেল- সামান্য

ম্যারিনেটের মসলা তৈরির উপকরণ
টক দই- ৩ টেবিল চামচ  
আদা বাটা- ১ টেবিল চামচ
রসুন বাটা- ১ টেবিল চামচ
মরিচের গুঁড়া- স্বাদ মতো
হলুদের গুঁড়া- আধা চা চামচ
বার-বি-কিউ মসলা- ১ টেবিল চামচ
ভাজা জিরার গুঁড়া- ১ টেবিল চামচ
অরেঞ্জ ফুড কালার- ১/৩ চা চামচ
সাদা সিরকা- ১ টেবিল চামচ
কালো গোলমরিচের গুঁড়া- আধা চা চামচ

প্রস্তুত প্রণালি
মুরগির পিসগুলোতে ছুরি দিয়ে বেশ কয়েকটা দাগ কেটে দিন যেন ভেতরে মসলা প্রবেশ করতে পারে। এরপর লবণ ও লেবুর রস দিয়ে মেখে রেখে দিন। ম্যারিনেট করার মসলাগুলো একসঙ্গে মেখে চিকেনের টুকরোগুলো ভালো করে কোট করে নিন। একটি বাটিতে নিয়ে ঢেকে সারারাত ফ্রিজে রেখে দিন। পরদিন একটি ছড়ানো প্যানে সামান্য তেল ব্রাশ করে লো মিডিয়াম হিটে ঢেকে ও উল্টেপাল্টে ভেজে নিন চিকেন। উপরে সরিষার তেল ব্রাশ করে পরিবেশন করুন। চাইলে প্যানে এক টুকরো কয়লা রেখে স্মোকি ভাব নিয়ে আসতে পারেন।  

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৭৫১ মামলা
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৭৫১ মামলা
মসজিদেই মুয়াজ্জিনকে উপর্যুপরি ছুরিকাঘাত, শেষ করতে পারলেন না আজানও
মসজিদেই মুয়াজ্জিনকে উপর্যুপরি ছুরিকাঘাত, শেষ করতে পারলেন না আজানও
দুর্গাপূজায় ২০ থেকে ২২ অক্টোবর ছুটি, সাধারণ ছুটি ৭ নভেম্বর
দুর্গাপূজায় ২০ থেকে ২২ অক্টোবর ছুটি, সাধারণ ছুটি ৭ নভেম্বর
প্রিজনভ্যানের তালা খুলে ‘পিচ্চি রাজাকে’ প্রাইভেটকারে তুলে দেন পুলিশ কর্মকর্তা: জিএমপি
প্রিজনভ্যানের তালা খুলে ‘পিচ্চি রাজাকে’ প্রাইভেটকারে তুলে দেন পুলিশ কর্মকর্তা: জিএমপি
সর্বাধিক পঠিত
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
২৫০ কোটি ডলারের স্টেডিয়াম নির্মাণ স্থগিত করলো সৌদি আরব
২৫০ কোটি ডলারের স্টেডিয়াম নির্মাণ স্থগিত করলো সৌদি আরব
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
পিচ্চি রাজা পালিয়ে যাওয়ার চাঞ্চল্যকর তথ্য, দুই পুলিশ কর্মকর্তা গ্রেফতার
পিচ্চি রাজা পালিয়ে যাওয়ার চাঞ্চল্যকর তথ্য, দুই পুলিশ কর্মকর্তা গ্রেফতার