চুল পড়ার কারণ হতে পারে এই ৬ খাবার

লাইফস্টাইল ডেস্ক
০৮ জানুয়ারি ২০২২, ২২:০৮আপডেট : ০৮ জানুয়ারি ২০২২, ২২:০৮

ঠিক মতো চুলের যত্ন নেওয়ার পরও চুল পড়ে যাচ্ছে? দূষণ, স্ট্রেস থেকে যেমন চুল ঝরে যেতে পারে, তেমনি খাদ্যাভ্যাসের কারণেও চুল পড়ে পাতলা হয়ে যেতে পারে। সুন্দর চুলের জন্য কিছু খাবার বাদ দিন ডায়েট চার্ট থেকে।

ডায়েট সোডা

চিনি
শরীরের পাশাপাশি চুলের জন্যেও ভীষণ ক্ষতিকর চিনি। মেদ বেড়ে যাওয়া, ডায়াবেটিস ও চুল ঝরে যাওয়ার কারণ হতে পারে রিফাইন্ড চিনি ও কার্বোহাইড্রেট। তাই খাদ্য তালিকা থেকে চিনি বাদ দিয়ে দিন দ্রুত। চিনির বদলে মধু, খেজুর, গুড় কিংবা তাল মিসরি খেতে পারেন।

রক্তে চিনি বাড়িয়ে দেয় যেসব খাবার
হাই গ্লাইসেমিক ইনডেক্স ফুড বা রক্তে দ্রুত চিনির পরিমাণ বাড়িয়ে দেয় এমন খাবার পরিহার করুন। রিফাইন্ড ময়দা, ব্রেড, চিনি এ ধরনের খাবার। এগুলো হরমোন অনিয়ন্ত্রিত করে দিতে পারে। এতে রক্তে চিনির পরিমাণ বেড়ে ক্ষতিগ্রস্ত হতে পারে হেয়ার ফসিল।

অ্যালকোহল
কেরাটিন নামক এক ধরনের প্রোটিন চুল বাড়তে সাহায্য করে। মদ্যপান করলে এই প্রোটিন কমে যায়। ফলে গোড়া দুর্বল হয়ে ঝরে যায় চুল।

ডায়েট সোডা
আসপারটেম নামক এক ধরনের কৃত্রিম চিনি থাকে ডায়েট সোডাতে। এই উপাদানটি চুলের জন্য ক্ষতিকর। নিয়মিত ডায়েট সোডা খাওয়ার অভ্যাস থাকলে তাই এটি বাদ দিয়ে দেওয়াই শ্রেয়।

কাঁচা ডিম
কাঁচা ডিম, বিশেষ করে সাদা অংশ কখনও খাবেন না। এতে বায়োটিনের অভাবে ভুগতে পারেন। বায়োটিন কেরাটিন তৈরিতে সাহায্য করে। ফলে কাঁচা ডিম খেলে চুল ঝরে যেতে পারে অনিয়ন্ত্রিতভাবে।

জাঙ্ক ফুড
স্যাচুরেটেড ও মনোস্যাচুরেটেড ফ্যাট রয়েছে জাঙ্ক ফুডে। এ ধরনের খাবার অতিরিক্ত তৈলাক্তও হয়। ফলে জাঙ্ক ফুড নিয়মিত খাওয়ার অভ্যাস থাকলে মেদ বেড়ে যাওয়ার পাশাপাশি চুলও হতে পারে ক্ষতিগ্রস্ত। 

/এনএ/
সম্পর্কিত
তাপপ্রবাহে সুস্থ থাকতে করণীয়
পরিচ্ছন্ন হাত: স্বাস্থ্য, সৌন্দর্য ও ব্যক্তিত্বের প্রতিচ্ছবি
মাদক ও অনলাইন গেমের কম্বিনেশনে কল্পনার ভয়াবহ জগত, চেনেন কি?
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম