ম্যাগি মসলা বানিয়ে ফেলুন ঘরেই

লাইফস্টাইল ডেস্ক
১৮ জানুয়ারি ২০২২, ১৯:৫৩আপডেট : ১৮ জানুয়ারি ২০২২, ১৯:৫৩

ম্যাজিক মসলা কিংবা ম্যাগি মসলা স্বাস্থ্যকর উপায়ে বানিয়ে ফেলতে পারেন নিজেই। নুডলসের পাশাপাশি মাছ, মাংস, সবজি কিংবা খিচুড়িতেও এই মসলা ব্যবহার করা যায়। খাবারে বাড়তি স্বাদ নিয়ে আসে এই মসলা। জেনে নিন কীভাবে বানাবেন ম্যাগি মসলা।

ম্যাগি মসলা বানিয়ে ফেলুন ঘরেই

আস্ত মসলা
ধনিয়া- ১/৪ কাপ
জিরা- ২ টেবিল চামচ
মৌরি- ১ চা চামচ
মেথি- ১/৪ চা চামচ
তেজপাতা- ২টি
দারুচিনি- ১ ইঞ্চি
এলাচ- ৫টি
লবঙ্গ- ৬টি
গোলমরিচ- আধা চা চামচ  

গুঁড়া মসলা
মরিচ গুঁড়া- ১ টেবিল চামচ
হলুদ গুঁড়া- আধা চা চামচ
আদা গুঁড়া- আধা চা চামচ
রসুন গুঁড়া- আধা চা চামচ
পেঁয়াজ গুঁড়া- ১ চা চামচ
আমচুর- ১ চা চামচ

অন্যান্য উপকরণ
চিনি- ১ চা চামচ
লবণ- আধা চা চামচ
কর্ন ফ্লাওয়ার- ১ চা চামচ

প্রস্তুত প্রণালি
আস্ত মসলা প্যানে টেলে নিন। ঠান্ডা হলে গ্রিন্ডারে দিয়ে দিন। সঙ্গে মেশান গুঁড়া মসলা ও বাকি উপকরণগুলো। সবগুলো একসঙ্গে গ্রিন্ড করে মিহি পাউডার বানিয়ে নিন। মুখবন্ধ বয়ামে সংরক্ষণ করুন ও প্রয়োজন মতো ব্যবহার করুন রান্নায়।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চুরি হওয়া গরু মিললো বিএনপি নেতার গোয়ালঘরে, শোকজ করলো দল
চুরি হওয়া গরু মিললো বিএনপি নেতার গোয়ালঘরে, শোকজ করলো দল
দেশের প্রথম ইলেকট্রিক ট্রেন কত গতিতে চলবে জানালেন পরিকল্পনা প্রতিমন্ত্রী
দেশের প্রথম ইলেকট্রিক ট্রেন কত গতিতে চলবে জানালেন পরিকল্পনা প্রতিমন্ত্রী
‘তদন্ত প্রতিবেদন দৃষ্টান্ত হয়ে থাকবে, কেউ আর ব্যক্তিগত ক্ষোভ মেটাবে না’
‘তদন্ত প্রতিবেদন দৃষ্টান্ত হয়ে থাকবে, কেউ আর ব্যক্তিগত ক্ষোভ মেটাবে না’
একনেকে ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন, চলবে কোন রুটে 
একনেকে ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন, চলবে কোন রুটে 
সর্বাধিক পঠিত
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যায়নি মহানগর বিএনপি, কারণ জানালেন নেতারা
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যায়নি মহানগর বিএনপি, কারণ জানালেন নেতারা