আর্জেন্টাইন ক্লাবকে বিদায় করে নকআউটে ইন্টার

স্পোর্টস ডেস্ক
২৬ জুন ২০২৫, ১২:০৯আপডেট : ২৬ জুন ২০২৫, ১২:০৯

৭০ মিনিট পর্যন্ত ম্যাচের স্কোর ছিল গোল শূন্য। শেষ ১৮ মিনিটে ম্যাচের ভাগ্য বদলে নকআউট নিশ্চিত করেছে ইন্টার মিলান। ক্লাব বিশ্বকাপে তারা ২-০ গোলে জিতে আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেটকে বিদায় করেছে। তাতে গ্রুপ-ই থেকে গ্রুপ জয়ী হয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে ইতালিয়ান ক্লাব। 

দ্বিতীয়ার্ধে রিভার প্লেট দশ জনের দলে পরিণত হওয়াতে কপাল খুলে চ্যাম্পিয়ন্স লিগ রানার্স আপদের। ৬৬ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন লুকাস মার্টিনেজ। সেই সুযোগে ৭২ মিনিটে শুরুর গোলটি করেছেন ফ্রান্সেসকো এসপোসিতো। ইন্টারের হয়ে মাত্র দ্বিতীয় ম্যাচ খেলতে নেমে গোল করেছেন ১৯ বছর বয়সী। তার পর যোগ হওয়া সময়ে ৯০+৩ মিনিটে ব্যবধান বাড়িয়েছেন বাস্তোনি। শেষ দিকে আবারও লোক কমে রিভার প্লেটের। গোলমাল তৈরি করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন গঞ্জালো মন্তিয়েল। 

২০বারের ইতালিয়ান চ্যাম্পিয়নরা এখন নকআউটে মুখোমুখি হবে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেজের। শেষ ষোলোতে চার ব্রাজিলিয়ান ক্লাবের মধ্যে চারটি-ই নকআউট নিশ্চিত করেছে। গ্রুপ পর্বে বিদায় নিয়েছে আর্জেন্টাইন সব ক্লাব।  

অপর দিকে, শেষ ষোলো নিশ্চিত হয়েছে জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ডেরও। তারা উলসান এইচডিকে ১-০ গোলে হারিয়েছে। ড্যানিয়েল সেভেনসনের ৩৬ মিনিটের গোলই ছিল জয়ের জন্য যথেষ্ট। এফ গ্রুপ জয়ী হয়ে তারা নকআউটে আটলান্টাকে পেয়েছে।  

/এফআইআর/
সম্পর্কিত
ফিফা ক্লাব বিশ্বকাপট্রাম্পের কাছে আসল ট্রফি, চেলসি পেয়েছে রেপ্লিকা!
পিএসজির স্বপ্ন ভেঙে ক্লাব বিশ্বকাপের চ্যাম্পিয়ন চেলসি
ক্লাব বিশ্বকাপের ফাইনালে থাকবেন ট্রাম্প 
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের