চুল পড়া কমাতে ঝটপট টিপস

শীতে চুল এমনিতেই রুক্ষ হয়ে পড়ে, তার উপর আবার গরম পানিতে গোসল করার কারণে চুলের আর্দ্রতা যায় হারিয়ে। ফলে চুল ভেঙে যায় ও ঝরে পড়ে। চুল পড়া কমাতে ঝটপট ও কার্যকর কিছু টিপস জেনে নিন।

 

 

লাইফস্টাইল ডেস্ক
২১ জানুয়ারি ২০২২, ১২:৩১আপডেট : ২১ জানুয়ারি ২০২২, ১২:৩১

চুল পড়া কমাতে চাল ধোয়া পানি ব্যবহার করতে পারেন

  • শীতে চুল ঝরে যাওয়ার অন্যতম কারণ খুশকি। ২ চা চামচ মেথি সারা রাত পানিতে ভিজিয়ে রেখে পরদিন বেটে পেস্ট বানিয়ে নিন। মিশ্রণটিতে লেবুর রস মিশিয়ে চুলে লাগান। ৩০ মিনিট অপেক্ষা করে ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে দুইবার এই হেয়ার প্যাক লাগাতে খুশকি কমে যাবে।
  • একটি পাত্রে ১ চা চামচ শ্যাম্পু, ক্যাস্টর অয়েল, গ্লিসারিন এবং অ্যাপেল সাইডার ভিনিগার মিশিয়ে নিন। মিশ্রণটি ভেজা চুলে লাগিয়ে ১০ মিনিট অপেক্ষা করে মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
  • চুল পড়া কমাতে ডাবের পানি ব্যবহার করতে পারেন চুলে। ডাবের পানির সঙ্গে একটি লেবু চিপে তাতে ৪-৫ ফোঁটা ল্যাভেন্ডার অয়েল মিশিয়ে চুলের আগা থেকে গোড়া পর্যন্ত লাগান। ৪ ঘণ্টা পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
  • ১ টি কলা, ১ চা চামচ অলিভ অয়েল এবং ১ চা চামচ অ্যালোভেরা জেল একসঙ্গে মিশিয়ে পেস্ট বানিয়ে নিন। প্যাকটি চুলে লাগিয়ে আধা ঘণ্টা অপেক্ষা করুন। ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন চুল। 
  • চুলের দ্রুত বৃদ্ধির জন্য রাইস ওয়াটার ব্যবহার করতে পারেন। এছাড়া এতে থাকা অ্যামিনো অ্যাসিড এবং ভিটামিন সি, বি এবং ই চুল মজবুত করে। প্রথমে চাল ভালো করে ধুয়ে নিন। তারপর পানি ভরা একটি কাচের বাটিতে চাল ভিজিয়ে রাখুন। দুই দিন পর চাল ছেঁকে কাচের বোতলে ফ্রিজে রেখে দিন। সপ্তাহে দুইদিন চুলের গোড়ায় ম্যাসাজ করুন এই পানি।

 

/এনএ/
সম্পর্কিত
পরিচ্ছন্ন হাত: স্বাস্থ্য, সৌন্দর্য ও ব্যক্তিত্বের প্রতিচ্ছবি
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
বিশেষজ্ঞ পরামর্শ: এক মাসের ক্লান্তি দূর করতে কী করবেন?
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম