ডার্ক সার্কেল থেকে মুক্তির ৭ ঘরোয়া উপায়

চোখের নিচে কালো ছোপ পড়তে পারে নানা কারণে। সাধারণত অনিদ্রা কিংবা মানসিক চাপ ও ক্লান্তির কারণে ডার্ক সার্কেল হয়। পর্যাপ্ত ঘুম নিশ্চিত করার পাশাপাশি ঘরোয়া কিছু প্যাক কাজে লাগাতে পারেন ডার্ক সার্কেল থেকে মুক্তি পাওয়ার জন্য। 

লাইফস্টাইল ডেস্ক
২২ জানুয়ারি ২০২২, ১১:১৫আপডেট : ২২ জানুয়ারি ২০২২, ১১:১৫

শসার প্যাক
শসা কুচি করে কেটে টক দই মিশিয়ে প্যাক তৈরি করুন। ফ্রিজে রেখে ঠান্ডা হতে দিন। এরপর এই প্যাক চোখের নীচে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। সপ্তাহে তিন দিন ব্যবহার করলে ফল পাবেন দ্রুত। চাইলে শসা স্লাইস করেও চোখের উপর দিয়ে রাখতে পারেন মিনিট দশেক।

আলুর প্যাক
আলু টুকরা করে নিন খোসাসহ। ব্লেন্ড করে বা বেটে চোখের নিচে লাগিয়ে রাখুন। কিছুক্ষণ অপেক্ষা করে ধুয়ে ফেলুন।

ডার্ক সার্কেল থেকে মুক্তির ৭ ঘরোয়া উপায়
নারকেল
তেল হলুদের প্যাক
কাঁচা হলুদ বেটে নারকেল তেল আর আমন্ড তেল মিশিয়ে নিন। ঘন প্যাক বানিয়ে চোখের নীচের ত্বকে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ধুয়ে নিন।

কফির প্যাক
কফি বিন গুঁড়ো করে কোকো পাউডার ও মধু মিশিয়ে প্যাক তৈরি করুন। চোখের নিচের অংশসহ পুরো মুখে লাগিয়ে নিন। শুকিয়ে গেলে ধুয়ে ময়েশ্চারাইজার লাগান।

দই ও মধুর প্যাক
টক দই, মধু ও গোলাপজল মিশিয়ে ফেস প্যাক বানিয়ে নিন। মিশ্রণটি ত্বকে লাগিয়ে রাখুন না শুকানো পর্যন্ত। শুকিয়ে গেলে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।

টি ব্যাগ
টি ব্যাগ ব্যবহার করার পর তা ফ্রিজে রেখে ঠান্ডা করে নিন। চোখ বন্ধ করে ১০ মিনিট চোখের উপর রেখে দিন। ব্যবহার করুন প্রতিদিন।

গাজরের প্যাক
গাজর সেদ্ধ করে চটকে নিন। মধুর সঙ্গে মিশিয়ে প্যাক তৈরি করুন। প্যাকটি ১০ মিনিট চোখের নীচে লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন।

/এনএ/
সম্পর্কিত
পরিচ্ছন্ন হাত: স্বাস্থ্য, সৌন্দর্য ও ব্যক্তিত্বের প্রতিচ্ছবি
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
বিশেষজ্ঞ পরামর্শ: এক মাসের ক্লান্তি দূর করতে কী করবেন?
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম