হৃদরোগের ঝুঁকি কমানোর ৫ উপায়

বিশ্বজুড়ে মোট মৃত্যুর প্রায় ৩২ শতাংশ হয় হৃদরোগে আক্রান্ত হয়ে। বিশেষজ্ঞদের মতে, হৃদরোগের চিকিৎসার অবশ্যই জরুরি, তবে তারও আগে জরুরি এটি প্রতিরোধ করা। আমাদের অসতর্কতা ও খারাপ কিছু অভ্যাসের কারণেই শরীরের গুরুত্বপূর্ণ এ অঙ্গটি নাজেহাল হয়ে পড়ে। বেশি দেরি হওয়ার আগেই তাই হৃদরোগ সম্পর্কে সচেতন হওয়া জরুরি।

লাইফস্টাইল ডেস্ক
২৩ জানুয়ারি ২০২২, ১৫:০৪আপডেট : ২৩ জানুয়ারি ২০২২, ১৫:০৪

সঠিক ডায়েট
তেলযুক্ত খাবার অতিরিক্ত খাবেন না। বিশেষ করে লাল মাংস ও এতে থাকা চর্বি হার্টের জন্য ভীষণ ক্ষতিকর। স্যাচুরেটেড ফ্যাট আছে এমন তেল যেমন এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল মাসে আধা লিটার খেতে পারেন একজন পূর্ণ বয়স্ক মানুষ- এমনটা জানিয়েছেন ব্যাঙ্গালোরের ডাক্তার রাজপাল সিং। এছাড়া ডায়েট মেন্যুতে প্রচুর সবুজ রাখতে হবে। বিভিন্ন ধরনের বাদাম খান প্রতিদিন। প্রোটিন ও ফাইবার খাওয়াও জরুরি।

প্রতিদিন ৪০ মিনিট ব্যায়াম করুন  
অলসতার কারণে হৃদরোগে আক্রান্ত হওয়ার হার অনেক বেশি। নিয়মিত ব্যায়াম হার্টের জন্য এক ধরনের ইনস্যুরেন্স পলিসি। সপ্তাহে ৫ দিন ৪০ মিনিট করে ব্যায়াম করলে হৃদরোগের ঝুঁকি কমে যায় ৩০ শতাংশ। পাশাপাশি বাড়তি ওজন, রক্তে চিনির পরিমাণ ও কোলেস্টেরল কমে।

ধূমপান ও মদ্যপানের অভ্যাস বাদ দিন
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, হৃদরোগের প্রধান কারণ ধূমপান ও মদ্যপান। এসব অভ্যাস থাকলে হৃদরোগের ঝুঁকি বাড়ে অন্তত ৫০ শতাংশ। এছাড়া হাইপারটেনশন, স্ট্রোক ও হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে ধূমপান ও মদ্যপানের কারণে।  

দুশ্চিন্তামুক্ত থাকুন ও পর্যাপ্ত ঘুমান
পর্যাপ্ত ঘুম মানসিক স্বাস্থ্যের পাশাপাশি ভালো রাখে হার্ট। প্রতিদিন ৭ থেকে ৮ ঘণ্টা ঘুমান। পাশাপাশি হাসিখুশি থাকার চেষ্টা করুন। হাসলে শরীরে এক ধরনের হরমোনের নিঃসরণ হয় যা রক্তচাপ কমায় ও রক্ত সঞ্চালন বাড়ায়। ফলে হার্ট ভালো থাকে।

নিয়মিত চেকআপ করুন
ওজন, রক্তচাপ, কোলেস্টেরল, ব্লাড কাউন্ট, কিডনি, লিভার ও থাইরয়েড নির্দিষ্ট সময় পর পর চেক করুন।  ইসিজি ও ডায়াবেটিসও চেকআপ করুন।

/এনএ/
সম্পর্কিত
তাপপ্রবাহে সুস্থ থাকতে করণীয়
পরিচ্ছন্ন হাত: স্বাস্থ্য, সৌন্দর্য ও ব্যক্তিত্বের প্রতিচ্ছবি
মাদক ও অনলাইন গেমের কম্বিনেশনে কল্পনার ভয়াবহ জগত, চেনেন কি?
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম