চুল গজাবে নতুন করে

শীতজুড়ে চুল ঝরেছে বেশ। এবার খানিকটা বাড়তি যত্নের মাধ্যমে চুলকে দিতে পারেন নতুন রূপ। ঘরোয়া কিছু পদ্ধতি অবলম্বন করলে নতুন করে চুল গজাবে। পাশাপাশি চুল হবে সিল্কি ও মজবুত।

লাইফস্টাইল ডেস্ক
২৫ জানুয়ারি ২০২২, ১১:০৬আপডেট : ২৫ জানুয়ারি ২০২২, ১১:০৬

চাল ধোয়া পানি ও পেঁয়াজের রস ব্যবহার করুন

চুলের গোড়া ম্যাসাজ করুন
প্রতিদিন অন্তত দশ মিনিট আঙুলের সাহায্যে চুলের গোড়া ম্যাসাজ করুন। এতে মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়বে যা চুলের দ্রুত বৃদ্ধির পাশাপাশি নতুন চুল গজাতে সাহায্য করবে। ব্রাশের সাহায্যে চুল আঁচড়ালেও রক্ত সঞ্চালন বাড়ে চুলের গোড়ায়।

পেঁয়াজের রস ব্যবহার করুন
বিরক্তিকর ঝাঁঝালো গন্ধ হলেও নতুন চুল গজাতে কিন্তু পেঁয়াজের রস বেশ কার্যকর। পেঁয়াজের রস তুলার সাহায্যে সরাসরি চুলের গোড়ায় লাগান। চাইলে কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েল মিশিয়ে নিতে পারেন গন্ধ দূর করার জন্য। ১৫ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন ভেষজ শ্যাম্পু দিয়ে।

ক্যাস্টর অয়েল
ক্যাস্টর অয়েলের সঙ্গে অলিভ অয়েল ও নারকেল তেল মিশিয়ে চুলের গোড়ায় ঘষে ঘষে লাগান। ঘণ্টা খানেক অপেক্ষা করে ধুয়ে ফেলুন মাইল্ড শ্যাম্পু দিয়ে।

ব্যবহার করতে পারেন অ্যালোভেরা

গ্রিন টি কন্ডিশনার

শ্যাম্পু শেষে গ্রিন টি লিকার দিয়ে চুল ধুয়ে নিন। এটি চুল পড়া কমাবে ও নতুন চুল গজাতে সাহায্য করবে।

অ্যালোভেরা
তাজা অ্যালোভেরার জেল সপ্তাহে কয়েকদিন লাগান চুলের গোড়ায়। কিছুক্ষণ অপেক্ষা করে ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়ে।

চাল ধোয়া পানি
চাল ধোয়া পানি দিয়ে চুল ধুয়ে নিন। চুল সিল্কি হবে। চাল ধোয়া পানি চুলের গোড়ায় ম্যাসাজ করে দুই ঘণ্টা অপেক্ষা করে চুল ধুয়ে নিন। নতুন চুল গজাতে সাহায্য করবে এটি। 

/এনএ/
সম্পর্কিত
পরিচ্ছন্ন হাত: স্বাস্থ্য, সৌন্দর্য ও ব্যক্তিত্বের প্রতিচ্ছবি
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
বিশেষজ্ঞ পরামর্শ: এক মাসের ক্লান্তি দূর করতে কী করবেন?
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম