রংপুরের ঐতিহ্যবাহী ডিম তেলানি রান্না করবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক
১৬ ফেব্রুয়ারি ২০২২, ১৯:৩২আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২২, ১৯:৩২

রংপুরের ঐতিহ্যবাহী রান্না ডিম তেলানি রান্না করে ফেলা যেমন সহজ, তেমনি এটি খেতেও ভীষণ সুস্বাদু। জেনে নিন রেসিপি।

রংপুরের ঐতিহ্যবাহী ডিম তেলানি রান্না করবেন যেভাবে

প্যানে তেল গরম করে তিনটি এলাচ, তিন টুকরা দারুচিনি দিন ও তিনটি পেঁয়াজ কুচি দিন। নেড়েচেড়ে পেঁয়াজ ভাজুন। পেঁয়াজের রঙ বদলে যেতে শুরু করলে আধা চা চামচ আদা বাটা ও আধা চা চামচ রসুন বাটা দিন। নেড়ে তারপর তিনটি পেঁয়াজ বাটা দিয়ে দিন। কোয়ার্টার চা চামচ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া ১ চা চামচ, ধনিয়ার গুঁড়া আধা চা চামচ ও ভাজা জিরার গুঁড়া দিন আধা চা চামচ। অল্প পানি দিয়ে কষিয়ে নিন মসলা। স্বাদ মতো লবণ দিন। ৪টি কাঁচা মরিচ ভেঙে দিয়ে দিন। ৩০০ মিলি পানি দিয়ে নেড়ে দিন মসলা। বলক চলে আসলে ডিম ভেঙে সাবধানে দিয়ে দিন। তিন থেকে চারটি ডিম দেবেন। এমনভাবে ডিম দেবেন যেন ভেঙে না যায়। ঢাকনা দিয়ে ঢেকে দিন প্যান। তিন থেকে চার মিনিট পর সাবধানে নেড়ে দিন। একটি তেজপাতা ছিঁড়ে দিয়ে দিন। ঝোল কমে গেলে নামিয়ে পরিবেশন করুন।

রেসিপি ও ছবি: জনতার রান্নাঘর

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি
সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি
স্থানীয় নির্বাচন নিয়ে ইসির ঘোষিত সময়সূচি চূড়ান্ত নয়: তথ্য উপদেষ্টা
স্থানীয় নির্বাচন নিয়ে ইসির ঘোষিত সময়সূচি চূড়ান্ত নয়: তথ্য উপদেষ্টা
এমি অ্যাওয়ার্ডসে ইতিহাস গড়লো কমেডি সিরিজ ‘উইডোজ বে’
এমি অ্যাওয়ার্ডসে ইতিহাস গড়লো কমেডি সিরিজ ‘উইডোজ বে’
চট্টগ্রামে এক ভবন থেকে গ্রেফতার ৬৩ বিদেশি নাগরিক রিমান্ডে
চট্টগ্রামে এক ভবন থেকে গ্রেফতার ৬৩ বিদেশি নাগরিক রিমান্ডে
সর্বাধিক পঠিত
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি