৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারী দিবসকে ঘিরে ফ্যাশন হাউস ‘বিশ্বরঙ’ বেগুনি রঙে সাজিয়েছে পোশাক। কিছু কিছু ক্ষেত্রে বেগুনি রঙের সঙ্গে থাকছে সাদা রঙের উপস্থিতি। পোশাকগুলোতে ব্যবহার করা হয়েছে সুতি কাপড়। শাড়ি, থ্রি-পিস, পাঞ্জাবি, টি-শার্ট, উত্তরীয়, মগ ইত্যাদিকে অলংকরণ করা হয়েছে বেগুনি রঙে জ্যামিতিক নকশার বিভিন্ন অনুষঙ্গ দিয়ে। কাজের মাধ্যম হিসাবে এসেছে টাই-ডাই, ব্লক, বাটিক, অ্যাপলিক, কাটওর্য়াক, স্ক্রিন প্রিন্ট ইত্যাদি।








