ত্বকের যত্নে কমলার খোসা যেভাবে কাজে লাগাবেন

লাইফস্টাইল ডেস্ক
২৭ ফেব্রুয়ারি ২০২২, ১৩:৪০আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২২, ১৩:৪০

ভিটামিন সি সমৃদ্ধ কমলার খোসা কাজে লাগাতে পারেন ত্বকের যত্নে। রোদে শুকিয়ে মিহি গুঁড়া করে মুখবন্ধ বয়ামে এটি সংরক্ষণ করুন এবং প্রয়োজন মতো ব্যবহার করুন ফেস প্যাকে। জেনে নিন কেন এবং কীভাবে কমলার খোসা গুঁড়া ব্যবহার করবেন ত্বকের যত্নে।

ত্বকের যত্নে কমলার খোসা যেভাবে কাজে লাগাবেন

উপকারিতা

  • ত্বকে আসবে প্রাকৃতিক উজ্জ্বলতা।
  • ব্ল্যাকহেডস ও ত্বকে জমে থাকা মরা চামড়া দূর হবে।
  • ত্বকের ভেতর জমে থাকা ময়লা দূর করতে কার্যকর।
  • ত্বকে বলিরেখা পড়বে না সহজে।
  • ব্রণের দাগ ও ত্বকের কালচে দাগ দূর করতে সহায়ক।
  • ত্বকের অতিরিক্ত তেল দূর করে।

যেভাবে বানাবেন ফেস প্যাক

  • দুই চা চামচ কমলার খোসা গুঁড়া, ১ চা চামচ মোটা দানার চিনি ও পরিমাণ মতো নারকেলের দুধ মিশিয়ে স্ক্রাব হিসেবে ত্বকে ব্যবহার করুন।
  • কমলার খোসা গুঁড়া, চন্দন ও কয়েক ফোঁটা লেবুর রসের সঙ্গে পরিমাণ মতো পানি মিশিয়ে ত্বকে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। ত্বকের তেলতেলে ভাব কমবে।
  • কমলার খোসা গুঁড়া ও টক দই একসঙ্গে মিশিয়ে ত্বকে কিছুক্ষণ লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন। ত্বক হবে উজ্জ্বল।
  • ত্বক পরিষ্কার ও টানটান করতে কমলার খোসা গুঁড়ার সঙ্গে পরিমাণ মতো গোলাপজল মিশিয়ে নিন। মিশ্রণটি ত্বকে কিছুক্ষণ লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন।

/এনএ/
সম্পর্কিত
পরিচ্ছন্ন হাত: স্বাস্থ্য, সৌন্দর্য ও ব্যক্তিত্বের প্রতিচ্ছবি
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
বিশেষজ্ঞ পরামর্শ: এক মাসের ক্লান্তি দূর করতে কী করবেন?
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম