গরমকে হার মানাবে শসার এই ৩ রেসিপি

লাইফস্টাইল ডেস্ক
১৬ মার্চ ২০২২, ১১:৫১ আপডেট : ১৬ মার্চ ২০২২, ১১:৫১

গরমে সুস্থ থাকতে প্রতিদিন শসা খাওয়া ভীষণ জরুরি। শসাতে প্রায় ৯৫ শতাংশই পানি। ফলে গরমে পানির চাহিদা মেটায় ও শরীরের দূষিত পদার্থ বের করে দিতে সাহায্য করে শসা। এছাড়া এতে নানা ধরনের ভিটামিন ও মিনারেল তো আছেই। শসার কুলিং এজেন্ট শরীর রাখে ঠান্ডা। সবজিটি দিয়ে ঝটপট বানিয়ে ফেলা যায় এমন কিছু রেসিপি থাকছে পাঠকদের জন্য।      

গরমকে হার মানাবে শসার এই ৩ রেসিপি

রায়তা
এক বাটি টক দইয়ের সঙ্গে অর্ধেকটা পেঁয়াজ কুচি, অর্ধেক শসা কুচি ও একটি লেবুর রস মিশিয়ে নিন। সামান্য লবণ ও মরিচের গুঁড়া মেশান। সবশেষে ধনেপাতা কুচি মিশিয়ে মিশ্রণটি কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দিন। খাওয়ার আগে বের করে নিন।

গরমকে হার মানাবে শসার এই ৩ রেসিপি

সালাদ
চারটি শসা স্লাইস করে ১ চা চামচ লবণ মিশিয়ে ২০ মিনিটের জন্য রেখে দিন। এরপর ধুয়ে রসুন কুচি, মরিচের গুঁড়া, ৩ চা চামচ সাদা ভিনেগার, আধা চা চামচ সয়া সস, ১ চা চামচ চিনি, ৩ টেবিল চামচ তিলের তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিন। শেষে ১ চা চামচ তিল দিয়ে মেখে নিন।

পানীয়

পানীয়
ব্লেন্ডারে খানিকটা পানি দিয়ে আধা কাপ শসা কুচি, ২ চা চামচ পুদিনা পাতা কুচি ও ১ কাপ টক দই ব্লেন্ড করে নিন। মিশ্রণটি গ্লাসে ঢেলে ১ চা চামচ ভাজা জিরার গুঁড়া আধা চা চামচ মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ ও সামান্য চিনি মিশিয়ে নেড়ে নিন।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বগুড়া থেকে নিখোঁজ দুই শিশু ঢাকায় উদ্ধার
বগুড়া থেকে নিখোঁজ দুই শিশু ঢাকায় উদ্ধার
ফেরদৌসী মজুমদারের মেয়ে ত্রপার আক্ষেপ
ফেরদৌসী মজুমদারের মেয়ে ত্রপার আক্ষেপ
হেফাজতের আমিরের সঙ্গে রাশেদ খাঁনের কী কথা হলো?
হেফাজতের আমিরের সঙ্গে রাশেদ খাঁনের কী কথা হলো?
২০ ইউনিটের বিদ্যুৎ বিল এসেছে ২৯ হাজার টাকা
২০ ইউনিটের বিদ্যুৎ বিল এসেছে ২৯ হাজার টাকা
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
হরমুজে নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান, তেহরানের হাতে বিকল্প কী?
হরমুজে নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান, তেহরানের হাতে বিকল্প কী?
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম