শা'করিম- রাধারমণ জন্ম-মৃত্যু শতবার্ষিকী উৎসব আজ

লাইফস্টাইল ডেস্ক
৩০ জানুয়ারি ২০১৬, ১২:৫৯আপডেট : ৩০ জানুয়ারি ২০১৬, ১৩:২৮
image

শা'করিম- রাধারমণ জন্ম-মৃত্যু শতবার্ষিকী উৎসব আজ

১৩২২ বঙ্গাব্দের ২৬ কার্তিক ৮২ বছর বয়সে মৃত্যুবরণ করেছিলেন বাংলা লোকসংগীতের পুরোধা লোককবি রাধারমণ দত্ত পুরকায়স্থ। তাঁর বসবাস ছিল বৃহত্তর সিলেটের জগন্নাথপুর থানার কেশবপুর গ্রামে। তিনি যে বছর মৃত্যুবরণ করেন, সে বছরই ফাল্গুন মাসে কেশবপুর গ্রাম থেকে মাইল বিশেক দূরে দিরাই থানার উজানধল গ্রামে জন্ম নেন আরেক কিংবদন্তী লোকশিল্পী ও বাউল শাহ্‌ আবদুল করিম। সে হিসেবে ২০১৬ সালটি এই দুই মরমী লোকসংগীত শিল্পীর জন্ম-মৃত্যু শতবর্ষ। এ উপলক্ষে জালালাবাদ অ্যাসোসিয়েশন আজ ৩০ জানুয়ারি দুপুর ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত ইঞ্জিনিয়ার ইন্সটিটিউট মিলনায়তনে আয়োজন করেছে বিভিন্ন অনুষ্ঠানের। দুপুর ৩ থেকে শুরু হওয়া অনুষ্ঠানে রাধারমণের গানের তত্ত্বকথার বিশ্লেষণ ও সংগীত পরিবেশনা থাকবে। এরপর সন্ধ্যা ৬টায় শাহ্‌ আবদুল করিমের জীবন ও দর্শন নিয়ে আলোচনা এবং শাকুর মজিদ রচিত এবং নীলাঞ্জনা জুঁই পরিচালিত নৃত্যশৈলী থাকবে। এছাড়াও সিলেট এর পরিবেশনায় গীতি নৃত্যনাট্য 'মহাজনের নাও' পরিবেশিত হবে।

/এনএ/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম