চুলের যত্নে পেঁয়াজের রস কীভাবে কাজে লাগাবেন?

লাইফস্টাইল ডেস্ক
০৫ এপ্রিল ২০২২, ১৭:৫৮আপডেট : ২৫ জানুয়ারি ২০২৩, ১৬:১৪

রুক্ষতা, চুল পড়ে যাওয়া, খুশকিসহ নানা ধরনের সমস্যার সমাধান মেলে পেঁয়াজের রস ব্যবহারে। পেঁয়াজের রসে এমন কিছু উপাদান রয়েছে যা চুলের গোড়া মজবুত করে এবং চুলের দ্রুত বৃদ্ধিতে সাহায্য করে। এছাড়া এতে রয়েছে এক ধরনের অ্যান্টিঅক্সিড্যান্ট, যা চুলের গোড়ায় হাইড্রোজেন পার অক্সাইডের মাত্রা কমায়। ফলে চুল পেকে যাওয়ার আশঙ্কা কমে। জেনে নিন চুলের যত্নে কীভাবে ব্যবহার করবেন পেঁয়াজের রস।

চুলের যত্নে পেঁয়াজের রস কীভাবে কাজে লাগাবেন?

চুল পড়ার সমস্যা দূর করতে

চুলের গোড়ায় পেঁয়াজের রস ঘষে ঘষে লাগান। এক ঘণ্টা অপেক্ষা করে ধুয়ে ফেলুন মাইল্ড শ্যাম্পু দিয়ে।

চুলের শুষ্কতা রোধ করতে
তিন চা চামচ পেঁয়াজের রসের সঙ্গে দুই চা চামচ লেবুর রস মিশিয়ে নিন। চুলের গোড়ায় ভালো করে লাগিয়ে নিন এই মিশ্রণ। আধা ঘণ্টা পর ধুয়ে ফেলুন। ২ টেবিল চামচ পেঁয়াজের রস এবং আধা টেবিল চামচ মধু একসঙ্গে মিশিয়ে মাথায় লাগালেও চুলের রুক্ষতা দূর হবে।

খুশকি দূর করতে
২ টেবিল চামচ অ্যালোভেরা জেলের সঙ্গে ৩ টেবিল চামচ পেঁয়াজের রস মিশিয়ে মাথার ত্বকে ভালো করে লাগিয়ে রাখুন। ১০ মিনিট পর ধুয়ে নিন। খুশকি দূর হবে।

প্রাণহীন চুলের যত্নে
রোদের তাপে চুল বিবর্ণ হয়ে যায়। এর হাত থেকে রেহাই পেতে ব্যবহার করতে পারেন পেঁয়াজের রস। একটি পাত্রে দুই কাপ পানি ও পেঁয়াজের টুকরো নিয়ে ১০ মিনিট সেদ্ধ করে নিন। সেদ্ধ হয়ে গেলে পেঁয়াজের টুকরোগুলো ফেলে দিন। ঠান্ডা হলে এই পানি বোতলে ঢেলে রাখুন। মিশ্রণটি চুলে লাগিয়ে ২ ঘণ্টা অপেক্ষা করে শ্যাম্পু করে নিন।

/এনএ/
সম্পর্কিত
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
পরিচ্ছন্ন হাত: স্বাস্থ্য, সৌন্দর্য ও ব্যক্তিত্বের প্রতিচ্ছবি
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম