লবণের যত ব্যবহার

লাইফস্টাইল ডেস্ক
৩০ জানুয়ারি ২০১৬, ১৪:১০আপডেট : ৩০ জানুয়ারি ২০১৬, ১৪:৩০
image

লবণ

রান্নার পাশাপাশি আরও বিভিন্ন ব্যবহার রয়েছে লবণের। লবণে থাকা সোডিয়াম ক্লোরাইড অ্যান্টি-ব্যাকটেরিয়া উপাদান হিসেবে কাজ করে। শক্তিশালী ক্লিনজার লবণ খাদ্য সংরক্ষণেও ব্যবহৃত হয়। এমনকি রূপচর্চায়ও জুড়ি নেই লবণের। এটি ত্বকের মরা চামড়া দূর করে। জেনে নিন লবণের বিভিন্ন ব্যবহার সম্পর্কে-

ঝকঝকে দাঁতের জন্য
৩ টেবিল চামচ বেকিং সোডার সঙ্গে ১ টেবিল চামচ লবণ মেশান। মিশ্রণে কয়েক ফোঁটা মিন্ট তেল ও ১ টেবিল চামচ গ্লিসারিন মিশিয়ে দাঁতে লাগান। ব্রাশ করে ফেলুন দাঁত। ঝকঝকে ও সাদা হবে দাঁত।

নাক বন্ধ হয়ে গেলে
১ চা চামচ লবণ পানিতে মিশিয়ে ড্রপারের সাহায্যে কয়েক ফোঁটা দিন নাকে। বন্ধ নাক খুলে যাবে।

ত্বকের যত্নে
৩ টেবিল চামচ মধুর সঙ্গে লবণ মেশান। মিশ্রণটি মুখে লাগান ঘষে ঘষে। ১৫ মিনিট রেখে হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি ব্রণ ও ত্বকের ইনফেকশন দূর করবে নিয়মিত ব্যবহার করলে।

ডিওডোরেন্ট হিসেবে
লবণ ব্যবহার করে নিজেই বানিয়ে নিতে পারেন ডিওডোরেন্ট। ১ চা চামচ লবণের সঙ্গে গোলাপজল মিশিয়ে স্প্রে বোতলে ভরে রাখুন। প্রয়োজন মতো ব্যবহার করুন চমৎকার ডিওডোরেন্ট।

মাউথওয়াশ হিসেবে
১ টেবিল চামচ লবণ ও ১ টেবিল চামচ মেন্থল তেল এক গ্লাস পানিতে মেশান। দ্রবণটি দিয়ে প্রতিদিন ভোরে গার্গল করুন। দূর হবে মুখের দুর্গন্ধ।

/এনএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি