ঘরেই বানিয়ে ফেলুন বুন্দিয়া

লাইফস্টাইল ডেস্ক
১১ এপ্রিল ২০২২, ১৬:২৬আপডেট : ১১ এপ্রিল ২০২২, ১৬:২৬

ইফতারে ঘরে তৈরি বুন্দিয়া পরিবেশন করতে পারেন। খুব সহজে বানিয়ে ফেলা যায় মজাদার এই আইটেমটি। জেনে নিন রেসিপি।

ঘরেই বানিয়ে ফেলুন বুন্দিয়া

এক কাপ বেসন চেলে নিন। যে কাপে বেসন মেপেছেন সেই একই কাপের চার ভাগের তিন ভাগ পানি অল্প অল্প করে বেসনের সঙ্গে মিশিয়ে ব্যাটার তৈরি করুন। কিছুটা ব্যাটার উঠিয়ে রাখুন লাল রঙ মেশানোর জন্য। এবার প্যানে তেল গরম করুন। একটি ছিদ্রওয়ালা চামচ বা বাটি তেলের ছয় থেকে সাত ইঞ্চি উপরে ধরে ব্যাটার ঢেলে দিন সেখানে। ঝাঁকানো বা নাড়ানোর প্রয়োজন নেই। এমনিতেই ফোঁটায় ফোঁটায় পড়তে থাকবে তেলের উপর। যদি ব্যাটার তেলে পড়ে চ্যাপ্টা হয়ে যায় বা একটার সঙ্গে আরেকটা লেগে যায়, তাহলে বুঝবেন তেল পুরোপুরি গরম হয়নি। এক মিনিট সময় নিয়ে মাঝারি আঁচে বুন্দিয়া ভেজে তারপর উঠিয়ে নিন। প্রতিবার বুন্দিয়া ঢালার আগে বাটি বা চামচ পরিষ্কার করে নেবেন। এতে বুন্দিয়ার আকৃতি সুন্দর হবে।

এক কাপ পানির সঙ্গে এক কাপ চিনি ও এক চা চামচ লেবুর রস মিশিয়ে সিরা বানিয়ে নিন। সিরা পাতলা থাকতে থাকতেই চুলা থেকে নামিয়ে ভেজে রাখা বুন্দিয়া ঢেলে দিন। ঢেকে রাখুন এক ঘণ্টা। এর মধ্যে বুন্দিয়া সিরা টেনে নেবে পুরোপুরি। চাইলে একদম কম আঁচে ১০ মিনিটের জন্য চুলায় রাখতে পারেন। ইফতারে পরিবেশন করুন মজাদার বুন্দিয়া।

ছবি: আয়েশা সিদ্দিকা   

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আইসিএপিপির সভা: মঙ্গোলিয়ার পথে বিএনপির প্রতিনিধি দল
আইসিএপিপির সভা: মঙ্গোলিয়ার পথে বিএনপির প্রতিনিধি দল
বিলম্বিত হতে পারে ব্রাজিল–স্কটল্যান্ড ম্যাচ!
বিলম্বিত হতে পারে ব্রাজিল–স্কটল্যান্ড ম্যাচ!
বিজয় এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-চট্টগ্রাম ট্রেন চলাচল বন্ধ
বিজয় এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-চট্টগ্রাম ট্রেন চলাচল বন্ধ
বিদ্যুৎ বিভাগের দাবি ঘাটতি নেই, গ্রাহকরা বলছেন ঘণ্টায় ঘণ্টায় বিদ্যুৎ যায়
বিদ্যুৎ বিভাগের দাবি ঘাটতি নেই, গ্রাহকরা বলছেন ঘণ্টায় ঘণ্টায় বিদ্যুৎ যায়
সর্বাধিক পঠিত
‘পিতা-মাতার ভরণপোষণ আইন’ জানেন না অনেকেই, সচেতনতা বাড়ানোর তাগিদ
‘পিতা-মাতার ভরণপোষণ আইন’ জানেন না অনেকেই, সচেতনতা বাড়ানোর তাগিদ
মোটরযান বিক্রির পর মালিকানা পরিবর্তন বিষয়ে সতর্ক করলো বিআরটিএ
মোটরযান বিক্রির পর মালিকানা পরিবর্তন বিষয়ে সতর্ক করলো বিআরটিএ
মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা
মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা
মির্জা আব্বাসের সংসদে ফেরা নিয়ে প্রশ্ন
মির্জা আব্বাসের সংসদে ফেরা নিয়ে প্রশ্ন
কম দামে আনঅফিসিয়াল ফোন কেনা কি নিরাপদ
কম দামে আনঅফিসিয়াল ফোন কেনা কি নিরাপদ