ঈদে গরুর মাংস রান্না করে ফেলুন এভাবে

লাইফস্টাইল ডেস্ক
২৫ এপ্রিল ২০২২, ১৬:৩৯আপডেট : ২৫ এপ্রিল ২০২২, ১৬:৩৯

ঈদের মেন্যুতে গরুর মাংস তো থাকবেই। একটু ভিন্ন স্বাদে রান্না করে ফেলতে পারেন গরুর মাংস। জেনে নিন রেসিপি।  

ঈদে গরুর মাংস রান্না করে ফেলুন এভাবে

দেড় কেজি গরুর মাংস ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। ১/৩ কাপ আদা-রসুন বাটা, স্বাদ মতো মরিচের গুঁড়া, ১ চা চামচ হলুদের গুঁড়া, ৩ চা চামচ ধনিয়ার গুঁড়া, ১ চা চামচ কাশ্মিরি মরিচ গুঁড়া, ১ চা চামচ জিরার গুঁড়া, আধা কাপ সরিষার তেল ও স্বাদ মতো লবণ দিয়ে মেখে নিন মাংস। একটু সময় নিয়ে ভালো করে মাখবেন। মসলা মাখা মাংস সারারাত রেখে দিন ফ্রিজে।

প্যানে সরিষার তেল গরম করে ১ কাপ পেঁয়াজ কুচি দিন। নেড়েচেড়ে হালকা বাদামি রঙ হওয়া পর্যন্ত ভাজুন। বেশি ভাজবেন না। পেঁয়াজ নরম হয়ে গেলে ম্যারিনেট করা মাংস দিয়ে দিন। যে বাটিতে মাংস ছিল সেটাতে সামান্য পানি দিয়ে ধুয়ে দিয়ে দিন মাংসে। এই পর্যায়ে বেশি পানি দেবেন না। মাংস থেকেই পানি বের হবে। ভালো করে নেড়ে ঢেকে দিন প্যান। ৩০ থেকে ৩৫ মিনিট রান্না করুন। মাঝে কয়েকবার নেড়ে দেবেন।

তেল উঠে গেলে ঢাকনা তুলে নেড়েচেড়ে ভাজা ভাজা করে নিন মাংস। ১ লিটার গরম পানি দিয়ে দিন। ১ চা চামচ ভাজা জিরার গুঁড়া, দুটো তেজপাতা, ২ টুকরো দারুচিনি, ৪টি এলাচ, ৩টি আস্ত রসুন দিয়ে নেড়ে নিন। চুলার আঁচ মিডিয়াম লো করে ঢাকনা দিয়ে ঢেকে দিন প্যান। ৩০ থেকে ৩৫ মিনিট পর মাংস পুরোপুরি সেদ্ধ হয়ে ঝোল কমে গেলে কয়েকটি আস্ত কাঁচা মরিচ ও আধা কাপ পেঁয়াজ বেরেস্তা দিন। মৃদু আঁচে ৫ মিনিট ঢেকে রেখে নামিয়ে পরিবেশন করুন।

রেসিপি ও ছবি: জনতার রান্নাঘর     

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাত ধাপে হবে ইউপি নির্বাচন, কোন ধাপ কবে
সাত ধাপে হবে ইউপি নির্বাচন, কোন ধাপ কবে
‘একটি কিনলে একটি ফ্রি’ অফারে কয়েক কোটি টাকা নিয়ে উধাও, সেই পেজের মালিক গ্রেফতার
‘একটি কিনলে একটি ফ্রি’ অফারে কয়েক কোটি টাকা নিয়ে উধাও, সেই পেজের মালিক গ্রেফতার
১০ শিক্ষার্থীর জন্য দুর্গম পাহাড়ে দুই শিক্ষকের লড়াই
১০ শিক্ষার্থীর জন্য দুর্গম পাহাড়ে দুই শিক্ষকের লড়াই
দুর্গাপূজায় মাংস খাওয়া কেন হিন্দু বাঙালিদের ঐতিহ্য?
দুর্গাপূজায় মাংস খাওয়া কেন হিন্দু বাঙালিদের ঐতিহ্য?
সর্বাধিক পঠিত
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার