ঈদের আগে ত্বকের যত্ন 

লাইফস্টাইল ডেস্ক
৩০ এপ্রিল ২০২২, ১১:৪৫ আপডেট : ৩০ এপ্রিল ২০২২, ১১:৪৫

দরজায় কড়া নাড়ছে ঈদ। কর্মব্যস্ততার কারণে ত্বকের যত্ন নেওয়ার সময় সেভাবে হয়তো হয়ে ওঠে না আমাদের। ঈদের ছুটিতে এবার একটু ত্বক চর্চা করে নিন। কারণ ঈদের দিন ঝকঝকে ত্বক চাই আমরা সবাই। 

 

ঈদের আগে ত্বকের যত্ন 

ব্যবহার করুন কফির স্ক্রাব
প্রচণ্ড গরম এখন প্রকৃতিজুড়ে। গরম ও ধুলাবালিতে ত্বক বিবর্ণ হয়ে পড়ে। লোমকূপে জমে থাকা ময়লা ও ত্বকের উপরের অংশে জমে থাকা মরা চামড়া দূর করতে কফির স্ক্রাব ব্যবহার করুন। ১ টেবিল চামচ কফির সঙ্গে ১ চা চামচ ময়দা, ১ চা চামচ মধু, ২ টেবিল চামচ তরল দুধ ও পছন্দের যেকোনো এসেনশিয়াল অয়েল মিশিয়ে নিন। মিশ্রণটি মুখ ও গলার ত্বকে ঘষে ঘষে লাগান। কয়েক মিনিট ম্যাসাজ করে ধুয়ে ফেলুন ঠান্ডা পানি দিয়ে। ত্বক হবে ঝরঝরে ও উজ্জ্বল। 

ব্ল্যাকহেডস দূর করতে
নাক ও ঠোঁটের আশেপাশের লোমকূপ কালচে হয়ে চেহারা প্রাণহীন দেখাচ্ছে? এগুলোকে বলে ব্ল্যাকহেডস। লোমকূপ বন্ধ হয়ে স্রিস্তি হয় ব্ল্যাকহেডস। ঈদের আগে ঘরোয়া উপায়েই দূর করতে পারেন বিরক্তিকর ব্ল্যাকহেডস। এজন্য একটি ডিম থেকে কুসুম আলাদা করে সাদা অংশ নাকের আশেপাশের ত্বকে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে টেনে তুলে ফেলুন। 

ত্বকের অবাঞ্ছিত লোম দূর করতে
ত্বকে থাকা অবাঞ্ছিত লোম দূর করে ফেলতে পারেন ঘরোয়া উপায়ে। বেসন ও ময়দার সঙ্গে ১ চিমটি হলুদের গুঁড়া, ২ ফোঁটা নারকেল তেল ও পরিমাণ মতো গোলাপজল মিশিয়ে পেস্ট বানিয়ে নিন। ত্বকে এই পেস্ট লাগিয়ে রাখুন। ২০ মিনিট পর ঘষে ঘষে উঠিয়ে ফেলুন। পর পর কয়েকদিন এটি ব্যবহার করলে দ্রুত উপকার পাবেন। 

মিস্ট ব্যবহার করুন
গরমে ত্বক সজীব রাখতে ফেসিয়াল মিস্ট ব্যবহার করুন। গ্রিন টি এর লিকারের সঙ্গে কয়েক ফোঁটা টি ট্রি অয়েল মিশিয়ে স্প্রে বোতলে নিয়ে ফ্রিজে রেখে দিন। ঠান্ডা হলে স্প্রে করুন ত্বকে। 

উজ্জ্বল ও পরিষ্কার ত্বকের জন্য কয়েকটি ফেস প্যাক

  • টক দইয়ের সঙ্গে মধু ও লেবু মিশিয়ে ত্বকে লাগিয়ে রাখুন। ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। 
  • বেসন ও টক দই একসঙ্গে মিশিয়ে ত্বকে লাগান। কিছুক্ষণ পর ঘষে ঘষে উঠিয়ে ফেলুন। ত্বক পরিষ্কার হবে।
  • ত্বকে অ্যালোভেরার জেল লাগান। ৩০ মিনিট পর ধুয়ে ফেলুন। 
  • পাকা পেঁপে ও মধুর প্যাক বানিয়ে লাগান ত্বকে। উজ্জ্বল ও মসৃণ হবে ত্বক।
  • ১/৩ কাপ মুলতানি মাটির সঙ্গে গোলাপের পাপড়ির গুঁড়া ও কমলার খোসার গুঁড়া মিশিয়ে নিন। পরিমাণ মতো গোলাপজল মিশিয়ে ত্বকে লাগান এই পেস্ট। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। 
  • চন্দন, কমলার খোসার গুঁড়া ও কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে ফেস প্যাক তৈরি করুন। ত্বকে কিছুক্ষণ লাগিয়ে রেখে ধুয়ে নিন।  
/এনএ/
সম্পর্কিত
পার্লারে যাওয়ার সময় নেই? ৩ ধাপেই ফিরুক ত্বকের উজ্জ্বলতা
কোলাজেন বাড়ানোর ইনজেকশন: উপকারিতা কতটা, ঝুঁকিই বা কী?
মেকআপ ছাড়াই ত্বকে আসুক স্বাভাবিক উজ্জ্বলতা
সর্বশেষ খবর
দুই বিমানবন্দরে স্বর্ণসহ ৩ কোটি ২৩ লাখ টাকার অবৈধ মালামাল জব্দ 
দুই বিমানবন্দরে স্বর্ণসহ ৩ কোটি ২৩ লাখ টাকার অবৈধ মালামাল জব্দ 
সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা: তদন্ত ও বিচার দাবি এইচআরএসএসের
সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা: তদন্ত ও বিচার দাবি এইচআরএসএসের
কার্যকরের আগেই রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা ও শুল্ক স্থগিত করলেন ট্রাম্প
কার্যকরের আগেই রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা ও শুল্ক স্থগিত করলেন ট্রাম্প
হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৩৫
হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৩৫
সর্বাধিক পঠিত
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
পুরো রিসোর্ট ভস্মীভূত, পাশেই লাশের সারি
পুরো রিসোর্ট ভস্মীভূত, পাশেই লাশের সারি