ত্বকে প্রাকৃতিক উজ্জ্বলতা আনবে ৫ উপাদান

লাইফস্টাইল ডেস্ক
১৭ মে ২০২২, ১২:৩৪আপডেট : ১৭ মে ২০২২, ১২:৩৪

ত্বক সুস্থ রাখতে কেমিক্যাল সমৃদ্ধ প্রসাধনী যত কম ব্যবহার করবেন ততই ভালো। প্রাকৃতিক উজ্জ্বল ত্বকের জন্য ভরসা রাখতে পারেন হাতের কাছে থাকা বিভিন্ন উপাদানের উপরেই। জেনে নিন কোন কোন উপাদান নিয়মিত ব্যবহারে ত্বকে আসবে উজ্জ্বলতা।

 

মধু
চমৎকার ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে মধু। সামান্য মধু ও কয়েক ফোঁটা লেবুর রস একসঙ্গে মিশিয়ে ত্বকে ঘষুন। ৫ মিনিট পর ধুয়ে ফেলুন। ফেস প্যাক হিসেবে ব্যবহার করতে চাইলে পাকা পেঁপে, কলা অথবা কমলার রসের সঙ্গে মিশিয়ে নিন।

কাঁচা দুধ
প্রাকৃতিকভাবে ত্বক পরিষ্কার করতে দুধ ব্যবহার করুন। ১ টেবিল চামচ কাঁচা দুধে তুলা ভিজিয়ে আলতো করে মুছে নিন ত্বক। প্রাকৃতিক বাতাসে ত্বক শুকিয়ে এরপর ধুয়ে নিন পানি দিয়ে। জমে থাকা ময়লা দূর হওয়ার পাশাপাশি উজ্জ্বলতা চলে আসবে ত্বকে।

টক দই
দইয়ে থাকা ল্যাক্টিক অ্যাসিড ত্বকের দাগ দূর করে। এছাড়া টানটান ও উজ্জ্বল ত্বকের জন্যও কার্যকর টক দই। এটি সরাসরি লাগাতে পারেন ত্বকে। আবার বিভিন্ন ফেস প্যাকে মিশিয়েও ব্যবহার করা যায়।

 

অ্যালোভেরা


হলুদ

অ্যান্টি-অক্সিডেন্ট সমৃদ্ধ হলুদ ত্বকে প্রাকৃতিক জৌলুস নিয়ে আসে। বেসন, মুলতানি মাটি, দুধ অথবা টক দইয়ের সঙ্গে মিশিয়ে ফেস প্যাক হিসেবে ব্যবহার করতে পারেন হলুদ।

অ্যালোভেরা
রোদে পুড়ে যাওয়া ত্বকের যত্নে অ্যালোভেরা জেল খুবই কার্যকর। এটি সরাসরি ত্বকে লাগান। কিছুক্ষণ অপেক্ষা করে ধুয়ে ফেলুন। ত্বক হবে দাগহীন ও উজ্জ্বল।

/এনএ/
সম্পর্কিত
পরিচ্ছন্ন হাত: স্বাস্থ্য, সৌন্দর্য ও ব্যক্তিত্বের প্রতিচ্ছবি
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
বিশেষজ্ঞ পরামর্শ: এক মাসের ক্লান্তি দূর করতে কী করবেন?
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম