মসৃণ ও উজ্জ্বল ত্বকের জন্য ৪ ভেষজ টোটকা

জীবনযাপন ডেস্ক
০৮ জুন ২০২২, ১৮:২৮আপডেট : ০৮ জুন ২০২২, ১৮:২৮

রুক্ষ ও শুষ্ক ত্বকে প্রাণ ফেরাতে ভরসা রাখতে পারেন ভেষজে। ত্বকের কোষ শক্তিশালী রাখতেও প্রাকৃতিক বিভিন্ন উপাদান বেশ কার্যকর। জেনে নিন সুন্দর, উজ্জ্বল ও মসৃণ ত্বকের জন্য ৫ ভেষজ টোটকা।

অ্যালোভেরা, বেসন ও হলুদ
ত্বক ও চুলের যত্নে অ্যালোভেরা অতুলনীয়। ত্বক ঠান্ডা রাখতে সাহায্য করে উপাদানটি। হলুদে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট ত্বকের কোলাজেন উৎপাদন ঠিক রাখে। বেসন ত্বক পরিষ্কার ও উজ্জ্বল করে। ১ চা চামচ বেসন, ১ চা চামচ হলুদের গুঁড়া ও ২ টেবিল চামচ অ্যালোভেরা জেল মিশিয়ে পেস্ট বানিয়ে নিন। মিশ্রণটি ২০ মিনিট ত্বকে লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন।    

মধু
অ্যান্টিসেপ্টিক ও অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান রয়েছে মধুতে। ব্রণ দূর করতে সক্ষম তাই এই উপাদান। এছাড়া ত্বক হাইড্রেটেড রাখতেও মধুর জুড়ি নেই। ত্বকে সরাসরি মধু লাগিয়ে ম্যাসাজ করুন। ১০ মিনিট পর ধুয়ে ফেলুন। মসৃণ ও উজ্জ্বল দেখাবে ত্বক। মধুর সঙ্গে লেবুর রস ও বেকিং সোডা মিশিয়েও ত্বকে লাগাতে পারেন। ২০ মিনিট ত্বকে রেখে ধুয়ে ফেলুন।   

নারকেলের তেল
প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবে নারকেল তেলের জুড়ি নেই। কোমল ও মসৃণ ত্বকের জন্য নিয়মিত ব্যবহার করুন এই তেল। রাতে ঘুমানোর আগে নারকেল তেল অল্প গরম করে চক্রাকারে ম্যাসাজ করুন ত্বকে। টিস্যু চেপে বাড়তি তেল মুছে ফেলুন। সকালে ঘুম থেকে উঠে ধুয়ে ফেলুন ত্বক।

চিনি ও লেবুর রস
ত্বকে মরা চামড়া ও ব্ল্যাকহেডস জমে বিবর্ণ দেখায়। এগুলো দূর করতে ২ টেবিল চামচ চিনির সঙ্গে ২ টেবিল চামচ লেবুর রস মিশিয়ে ত্বকে ম্যাসাজ করুন। এরপর ধুয়ে ফেলুন। ত্বক হবে উজ্জ্বল ও কোমল। 

/এনএ/
সম্পর্কিত
পূজার আগে ত্বক-চুলের উজ্জলতা ফেরাতে রাভিনা ট্যান্ডনের ঘরোয়া টোটকা
ত্বকে বয়সের ছাপ কমাতে তৈরি করুন ভিটামিন কে-সমৃদ্ধ ফেসপ্যাক
ফেসপ্যাক লাগানোর সঠিক সময় জানেন কী
সর্বশেষ খবর
শুধু চুলের কাট নয়, আত্মবিশ্বাসও গড়েন যারা, তাদের নিয়েই বিশেষ এই দিন
শুধু চুলের কাট নয়, আত্মবিশ্বাসও গড়েন যারা, তাদের নিয়েই বিশেষ এই দিন
সংসদ সদস্য পদ ছাড়ার পর নতুন সিদ্ধান্ত কোয়েল মল্লিকের
সংসদ সদস্য পদ ছাড়ার পর নতুন সিদ্ধান্ত কোয়েল মল্লিকের
পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’
পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’
‘রেড লাইন’ পার করার চেষ্টা, আসলেই কি মক্কা টার্গেট করেছিল হুথিরা?
‘রেড লাইন’ পার করার চেষ্টা, আসলেই কি মক্কা টার্গেট করেছিল হুথিরা?
সর্বাধিক পঠিত
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যায়নি মহানগর বিএনপি, কারণ জানালেন নেতারা
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যায়নি মহানগর বিএনপি, কারণ জানালেন নেতারা
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
​আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলার হুঁশিয়ারি এমপি ফরিদা ইয়াসমিনের
​আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলার হুঁশিয়ারি এমপি ফরিদা ইয়াসমিনের