বানিয়ে ফেলুন মজাদার জামের শরবত

জীবনযাপন ডেস্ক
১৫ জুন ২০২২, ১৭:৫৪আপডেট : ১৫ জুন ২০২২, ১৭:৫৫

পুষ্টিগুণে ভরপুর জাম দিয়ে বানিয়ে ফেলতে পারেন মজাদার শরবত। অতিথ আপ্যায়নেও নান্দনিকতা নিয়ে আসবে চমৎকার রঙের এই শরবত। জেনে নিন রেসিপি।

বানিয়ে ফেলুন মজাদার জামের শরবত

শরবত বানানোর জন্য বড় ও মোটা জাম বাছাই করে নিন। প্যানে পরিমাণ মতো পানি দিয়ে চুলায় বসান। জাম, স্বাদ মতো চিনি, দেড় চা চামচ ভাজা জিরার গুঁড়া, আধা চা চামচ গোলমরিচের গুঁড়া ও স্বাদ মতো লবণ দিয়ে চুলা জ্বালিয়ে দিন। ২০ মিনিট ফুটান। জাম নরম হয়ে পানির রঙ বদলে গেলে সেদ্ধ আলু ম্যাশ করার হ্যান্ড ম্যাশার দিয়ে ধীরে ধীরে চেপে পাল্প আলাদা করুন। খেয়াল রাখবেন যেন জামের ভেতরে থাকা বিচি ভেঙে না যায়। ভেঙে গেলে তিতকুটে স্বাদ চলে আসবে শরবতে। নামিয়ে ছেঁকে নিন। ম্যাশার দিয়ে ছাঁকনির উপর চেপে চেপে সম্পূর্ণ রস বের করে নিন। ১/৪ কাপ লেবুর রস মেশান। গ্লাসে বরফের টুকরা, পুদিনা পাতা ও লেবুর স্লাইস সাজিয়ে ঢেলে দিন শরবত।  

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২০ আগস্ট, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২০ আগস্ট, ২০২৬)
নাসীরুদ্দীন পাটোয়ারীকে নিজ জেলা চাঁদপুরে অবাঞ্ছিত ঘোষণা
নাসীরুদ্দীন পাটোয়ারীকে নিজ জেলা চাঁদপুরে অবাঞ্ছিত ঘোষণা
সাভারে নিখোঁজের তিন ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার
সাভারে নিখোঁজের তিন ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার
কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৭৯তম সভা অনুষ্ঠিত
কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৭৯তম সভা অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
আওয়ামী লীগের চারবারের সাবেক এমপি মারা গেছেন
আওয়ামী লীগের চারবারের সাবেক এমপি মারা গেছেন