ঈদ রেসিপি

মাংসের আচারি ভুনার সহজ রেসিপি

জীবনযাপন ডেস্ক
০৫ জুলাই ২০২২, ১৫:৪৮আপডেট : ০৬ জুলাই ২০২২, ১৯:৩৬

ঈদের মেন্যুতে রাখতে পারেন মজাদার আচারি ভুনা মাংস। এই আইটেমটি ভাত, পোলাও, রুটি, বিরিয়ানি বা পরোটা- সবকিছুর সঙ্গেই খেতে ভালো লাগবে। জেনে নিন মাংসের আচারি ভুনার সহজ রেসিপি।

১ কেজি গরুর মাংস ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিন। মাংসে দেড় টেবিল চামচ আদা বাটা, ১ টেবিল চামচ রসুন বাটা, ১ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, ১ টেবিল চামচ জিরার গুঁড়া, স্বাদ মতো মরিচের গুঁড়া, ১ টেবিল চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ ও আধা কাপ টক দই দিন। ২ টেবিল চামচ আচারের মসলা দিন। জলপাই অথবা আমের টক আচারের নিচে জমে থাকা মসলা দেবেন। ১ কাপ পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে মেখে নিন সব। ১ ঘণ্টার জন্য রেখে দিন ম্যারিনেট করে।

১/৩ কাপ সয়াবিন তেল ও ১/৩ কাপ সরিষার তেল গরম করে নিন। তেল গরম হলে একটি তেজপাতা ছিঁড়ে দিয়ে দিন। ২ টুকরো দারুচিনি, ৫-৬টি লবঙ্গ ও ৪-৫টি এলাচ দিন। মসলামাখা মাংস দিয়ে নেড়ে নিন। ঢাকনা দিয়ে ঢেকে ১০ মিনিট রাখুন। এরপর নেড়েচেড়ে কষিয়ে নিন। পর্যাপ্ত গরম পানি দিয়ে ঢেকে দিন। মাঝে মাঝে নেড়ে দেবেন। মাংস সেদ্ধ হতে হতে তৈরি করে ফেলুন বাগাড়।

এজন্য প্যানে ১/৪ কাপ সরিষার তেল গরম করুন। ১ টেবিল চামচ পাঁচফোড়ন, কয়েকটি শুকনা মরিচ ও কাঁচা মরিচ দিয়ে নেড়েচেড়ে মাংসের উপর ঢেলে দিন। ভালো করে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিন ১০ মিনিটের জন্য। নামিয়ে পরিবেশন করুন।

রেসিপি ও ছবি: কুকিং স্টুডিও বাই উম্মি  

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজধানীর প্রবেশপথ ও গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদারের নির্দেশ ডিএমপি কমিশনারের
রাজধানীর প্রবেশপথ ও গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদারের নির্দেশ ডিএমপি কমিশনারের
কলেজছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, এনসিপি নেতাকে খুঁজছে পুলিশ
কলেজছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, এনসিপি নেতাকে খুঁজছে পুলিশ
কমিউনিস্ট পার্টির শাসনের জন্য হুমকি এআই, চীনা গোয়েন্দাপ্রধানের হুঁশিয়ারি
কমিউনিস্ট পার্টির শাসনের জন্য হুমকি এআই, চীনা গোয়েন্দাপ্রধানের হুঁশিয়ারি
অবৈধ ও নকল সিগারেট কারখানায় অভিযান
অবৈধ ও নকল সিগারেট কারখানায় অভিযান
সর্বাধিক পঠিত
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করা ব্যক্তির নাম জানালেন মোজাফফর
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করা ব্যক্তির নাম জানালেন মোজাফফর