ঈদ স্পেশাল

ভুঁড়ি পরিষ্কারের সহজ কৌশল

জীবনযাপন ডেস্ক
০৮ জুলাই ২০২২, ১৪:৩৫আপডেট : ০৮ জুলাই ২০২২, ১৪:৩৫

গরু ও খাসির ভুঁড়ি ভুনা খেতে সুস্বাদু হলেও ভুঁড়ি পরিষ্কার করা বেশ ঝামেলার কাজ। ঠিক মতো পরিষ্কার না করলে গন্ধ ও ময়লা যেতে চায় না। চুন দিয়ে চেঁছে অনেকে পরিষ্কার করেন ভুঁড়ি। তবে এই পদ্ধতি বেশ সময়সাপেক্ষ। একেবারেই ঝামেলাহীন উপায়ে কীভাবে ভুঁড়ি পরিষ্কার করবেন জেনে নিন।

ভিনেগার ও লবণ মিশ্রিত পানিতে ভুঁড়ি ভিজিয়ে রাখুন। কিছুক্ষণ পর উঠিয়ে ভালো করে ধুয়ে নিন। ভুঁড়ির উপরে ও নিচে দুটি চামড়ার পরত থাকে। এক কোণা থেকে উপরের পরতের অংশ ধরে টেনে ধীরে ধীরে আলাদা করে ফেলুন কালো অংশ। পর্যাপ্ত পানি দিয়ে ধুয়ে নিন পরিষ্কার করা ভুঁড়ি। উল্টো দিকে থাকা কালো অংশ হাতের সাহায্যে উঠিয়ে ফেলুন।

চুলায় পানি বসান। পানিতে পরিমাণ মতো লবণ ও আধা চা চামচ হলুদের গুঁড়া দিন। এতে ভুঁড়িতে থাকা আঁশটে গন্ধ চলে যাবে। ফুটে উঠলে ভুঁড়ি দিয়ে দিন। ২০ মিনিট সেদ্ধ করে নামিয়ে স্ট্রেইনারে ঢেলে দিন। ঠান্ডা হলে পছন্দ মতো আকারের টুকরো করে কেটে নিন। সংরক্ষণ করতে চাইলে জিপলক ব্যাগে ঢুকিয়ে ডিপ ফ্রিজে রেখে দিন।

ছবি: ইলিসা’স কুকিং রেসিপি

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চার বছর পর শুরু হলো শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ ভাতা
চার বছর পর শুরু হলো শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ ভাতা
ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে দেশজুড়ে র‍্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা 
ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে দেশজুড়ে র‍্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা 
‘আলোচনায় নিজ দেশে যাওয়া সম্ভব না হলে, অস্ত্র ধরতে প্রস্তুত রোহিঙ্গারা’
‘আলোচনায় নিজ দেশে যাওয়া সম্ভব না হলে, অস্ত্র ধরতে প্রস্তুত রোহিঙ্গারা’
পাহাড়-অরণ্য-ঐতিহ্য রক্ষার দিন আজ
পাহাড়-অরণ্য-ঐতিহ্য রক্ষার দিন আজ
সর্বাধিক পঠিত
ঘুম থেকে তুলে ছেলেকে পুলিশের হাতে দিই, গায়ে ছিল গেঞ্জি: সিদ্ধার্থের বাবা
ঘুম থেকে তুলে ছেলেকে পুলিশের হাতে দিই, গায়ে ছিল গেঞ্জি: সিদ্ধার্থের বাবা
বরিশাল থেকে সব রুটে বাস চলাচল বন্ধ
বরিশাল থেকে সব রুটে বাস চলাচল বন্ধ
‘পরের বছর থেকে হবে না শর্তে ২৮ আগস্ট হচ্ছে নৌকাবাইচ’
‘পরের বছর থেকে হবে না শর্তে ২৮ আগস্ট হচ্ছে নৌকাবাইচ’
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
৪০ লাখের বেশি ইভি ফেরত নেওয়ার নির্দেশ
৪০ লাখের বেশি ইভি ফেরত নেওয়ার নির্দেশ