বৃষ্টির মধ্যে দুই বাসের সংঘর্ষ, প্রাণ গেলো ৩ জনের

হবিগঞ্জ প্রতিনিধি
১৯ মে ২০২৫, ১৮:৩০আপডেট : ১৯ মে ২০২৫, ১৮:৪৮

হবিগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবলের চারগাঁও এলাকায় প্রবল বৃষ্টির মধ্যে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। এ ঘটনায় কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। সোমবার দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক জানান, ঘটনার সময় তুমুল বৃষ্টি হচ্ছিল। সিলেটগামী শামীম এন্টারপ্রাইজের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা রিয়েল কোচ পরিবহনের আরেকটি বাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই জন নিহত হন। আহত অবস্থায় বেশ কয়েকজনকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আরও একজনকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সিলেটের ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত ও নিহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। দুর্ঘটনার কারণে মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি