আচারি কলিজা ভুনার রেসিপি

জীবনযাপন ডেস্ক
১৬ জুলাই ২০২২, ১৫:০৬আপডেট : ১৬ জুলাই ২০২২, ১৫:০৬

গন্ধ দূর করে মজাদার কলিজা ভুনা করে ফেলতে পারেন এই রেসিপি অনুসরণ করে। জেনে নিন টিপসসহ আচারি কলিজা ভুনা রান্নার রেসিপি।

আচারি কলিজা ভুনার রেসিপি

আধা কেজি কলিজা বড় টুকরো করে কেটে নিন। ফুটন্ত গরম পানিতে দিয়ে দিন টুকরোগুলো। ৪ থেকে ৫ মিনিট জ্বাল করুন। এরপর নামিয়ে ছেঁকে ধুয়ে নিন। কলিজার উপরে থাকা শক্ত আবরণগুলো উঠিয়ে ফেলতে পারেন। এতে নরম থাকবে কলিজা।

প্যানে আধা কাপ সয়াবিন তেল দিয়ে আধা চা চামচ আস্ত জিরা, ১টি কালো এলাচ, কয়েক টুকরো দারুচিনি, দুটি তেজপাতা, ৪টি লবঙ্গ ও ৪টি সবুজ এলাচ একটু ভেজে নিন। ১ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিন। পেঁয়াজ ভেজে অল্প পানি দিয়ে ২ টেবিল চামচ আদা বাটা, দেড় টেবিল চামচ রসুন বাটা, আধা চা চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতো মরিচের গুঁড়া, ২ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, ১ টেবিল চামচ জিরার গুঁড়া ও স্বাদ মতো লবণ দিয়ে কষিয়ে নিন মসলা। কলিজা ছোট টুকরো করে দিয়ে দিন মসলার মধ্যে। নেড়েচেড়ে কষিয়ে নিন। ২ কাপ কিউব করে কাটা আলু ও ১০-১২টি রসুনের কোয়া দিন। কিছুক্ষণ কষিয়ে আধা কাপ পানি দিয়ে ঢেকে দিন সেদ্ধ হওয়ার জন্য।

আচারি স্বাদ আনার জন্য বাগাড় তৈরি করে নিন আরেক চুলায়। ২ টেবিল চামচ সরিষার তেল ও ১ চা চামচ পাঁচফোড়ন কিছুক্ষণ ভেজে ১/৩ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিন। লালচে করে ভেজে কলিজার প্যানে দিয়ে দিন। ফালি করে নেওয়া টমেটো, পেঁয়াজ ও আস্ত কাঁচা মরিচ দিন। ১ টেবিল চামচ টক আচার দিয়ে নেড়েচেড়ে কম আঁচে ঢেকে রাখুন অল্প কিছুক্ষণ। নামিয়ে পরিবেশন করুন গরম গরম।

রেসিপি ও ছবি: কুকিং স্টুডিও বাই উম্মি       

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রিমিয়ার ব্যাংকের ২০টি ইসলামিক ব্যাংকিং উইন্ডো উদ্বোধন
প্রিমিয়ার ব্যাংকের ২০টি ইসলামিক ব্যাংকিং উইন্ডো উদ্বোধন
অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পেলেন পুলিশের ৫ কর্মকর্তা
অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পেলেন পুলিশের ৫ কর্মকর্তা
গ্যাসের জন্য হাহাকার, পাম্পে কমছে না গাড়ির দীর্ঘ সারি
গ্যাসের জন্য হাহাকার, পাম্পে কমছে না গাড়ির দীর্ঘ সারি
এবারও হচ্ছে কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল
এবারও হচ্ছে কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
ব্যক্তিগত যানবাহনে সিএনজি সরবরাহ বন্ধ রাখার দাবি 
ব্যক্তিগত যানবাহনে সিএনজি সরবরাহ বন্ধ রাখার দাবি 
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল