তুরস্কে ইউক্রেন আলোচনায় উপস্থিতি নিয়ে এখনও সিদ্ধান্তহীন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
১৪ মে ২০২৫, ২১:৪৮আপডেট : ১৪ মে ২০২৫, ২১:৪৮

ইউক্রেন যুদ্ধ নিয়ে তুরস্কে বৃহস্পতিবার অনুষ্ঠেয় আলোচনায় অংশ নেবেন কি না, তা নিয়ে এখনও সিদ্ধান্ত নেননি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি জানিয়েছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ওই বৈঠকে যোগ দেবেন কি না, সেটাও নিশ্চিত নয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

বুধবার কাতার সফরের পথে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, পুতিন চাইবেন আমি সেখানে থাকি, এটা সম্ভব। কিন্তু আমি জানি না, আমি না থাকলে তিনি সেখানে যাবেন কি না। আমরা সেটা দেখব।

মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে ট্রাম্প তুরস্কে যেতে পারেন বলে আগে জানিয়েছেন। তিনি জানান, বৃহস্পতিবার তার সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার কথা রয়েছে।

ওয়াশিংটন পোস্টের সাংবাদিকদের সঙ্গে আলাপে ট্রাম্প বলেন, আমার সফরসূচি বেশ ব্যস্ত। তবে এর মানে এই নয় যে, অনেক জীবন বাঁচাতে হলে আমি আলোচনায় যোগ দিয়ে আবার ফিরে আসব না।

ট্রাম্প আরও জানান, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বৃহস্পতিবার ইস্তাম্বুলে অনুষ্ঠেয় আলোচনায় অংশ নেবেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মঙ্গলবার বলেছিলেন, তিনি কেবল তখনই আলোচনায় অংশ নেবেন, যদি পুতিনও সেখানে উপস্থিত থাকেন।

এদিকে বুধবার রাশিয়ার প্রেসিডেন্ট কার্যালয় ক্রেমলিন জানায়, তারা আলোচনায় একটি প্রতিনিধি দল পাঠাবে। তবে কারা সেই প্রতিনিধি দলে থাকবেন, তা প্রকাশ করা হয়নি।

/এএ/
সম্পর্কিত
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের